শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা:তাঁদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো

নিউজডেস্কনিউজডেস্ক
নভেম্বর ৭, ২০২৫
0 0
A A
0
আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
0
শেয়ার
123
ভিউস

সমস্ত প্রশংসা মহামান্য আল্লাহর জন্য, যিনি আমাদের উত্তম কথা বলার দিকে আহ্বান করেছেন এবং এর বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আল্লাহ বলেন,

“হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।”

(সূরা আল-আহযাব: আয়াত ৭০)

 

ভদ্র, নম্র ও মিষ্টভাষী হওয়া — সুন্দর শব্দের ব্যবহার ও কোমল ভাষায় কথা বলা — বান্দাকে মর্যাদাবান করে তোলে এবং পরকালে সম্মানের মুকুট এনে দেয়।

 

জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ বলেন,

“তাদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো।”

 

আরও বলেন,

“জান্নাতে তারা কোনো বেহুদা বা পাপের কথা শুনবে না, বরং শুধু শুনবে — ‘শান্তি, শান্তি।’”

(সূরা আল-ওয়াক্বিয়া: আয়াত ২৫-২৬)

 

আল্লাহ আরও বলেন,

“তুমি কি দেখনি, হে রসুল, কলিমায়ে তাইয়্যিবাহ (উত্তম বাণী) এক উত্তম বৃক্ষের মতো — যার মূল মজবুতভাবে প্রোথিত, আর শাখা-প্রশাখা আকাশ পর্যন্ত বিস্তৃত। সে তার রবের আদেশে সর্বদা ফল দেয়।”

(সূরা ইব্রাহিম: আয়াত ২৪-২৫)

 

প্রিয় ভাইয়েরা,

অশ্লীলতা, গালাগালি ও কটু কথা বলা অত্যন্ত ভয়ংকর পাপ — বিশেষ করে নিজের পিতা-মাতার প্রতি!

 

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“নিজের মা-বাবাকে গালি দেওয়া বড় গুনাহ।”

সাহাবিরা জিজ্ঞাসা করলেন, “ইয়া রসুলাল্লাহ! সন্তান কিভাবে নিজের মা-বাবাকে গালি দিতে পারে?”

নবীজী বললেন, “যখন কেউ অন্যের মা-বাবাকে গালি দেয়, তখন প্রতিপক্ষও তার মা-বাবাকে গালি দেয়। এভাবেই সে নিজের মা-বাবাকে গালি দেয়।”

(সহীহ বুখারি ৫৯৭৩, সহীহ মুসলিম ৯০, হিলওয়াতুল আওলিয়া ৩/২০২)

 

অতএব সাবধান! অন্যের মা-বাবাকে গালি দিও না — কারণ তা নিজের মা-বাবার প্রতিই ফিরে আসে।

 

আল্লাহ বলেন,

“হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”

(সূরা আত-তাওবা: আয়াত ১১৯)

 

নবীজী বলেছেন,

“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে।”

(সহীহ বুখারি ৬০১৮, সহীহ মুসলিম ৪৭)

 

আল্লাহ বলেন,

“মানুষের মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হলেই তার নিকটে উপস্থিত প্রহরী তা লিখে রাখে।”

(সূরা ক্বাফ: আয়াত ১৮)

 

তাই জিহ্বা সংযত রাখুন।

যে লেখক দুনিয়া থেকে বিদায় নেয়, তার লেখা পড়ে মানুষ তাকে স্মরণ করে। তাই এমন কিছু লিখে যান, যা দেখে পরকালে আপনি আনন্দিত হতে পারেন।

(আল আকদুল ফারিদ ২/৮৭, আল কাওকাবুল ওয়াহাজ শারহ সহীহ মুসলিম ২৬/৫৬০)

 

আমিরাতের নাগরিক সমাজ ভদ্র, নম্র, সচেতন ও দেশসেবায় সক্রিয় — এটি আল্লাহর এক বিশাল নেয়ামত। এ নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা ও শোকর আদায় করা প্রতিটি মুমিনের কর্তব্য।

 

আল্লাহ বলেন,

“হে নবী, আপনি আপনার প্রতিপালকের নেয়ামতসমূহের বর্ণনা দিন।”

(সূরা আদ-দোহা: আয়াত ১১)

 

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“কোনো ঈমানদার ব্যক্তি গালিগালাজকারী, নিন্দাকারী, অভিশাপদাতা বা কটুভাষী হতে পারে না।”

(সুনানে তিরমিজি ১৯৭৭)

 

আল্লাহ বলেন,

“যেসব বিষয়ে তোমরা জানো না, সে সম্পর্কে কিছু বলো না — এসব বিষয়ে পরকালে জিজ্ঞাসা করা হবে।”

(সূরা আল-ইসরা: আয়াত ৩৬)

 

অতএব, জ্ঞান ছাড়া ফতওয়া দেওয়া, দায়িত্বে গাফিল থাকা বা ইল্মবিহীন কথা বলা থেকে বিরত থাকা উচিত।

 

হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করুন। আমাদের পিতা-মাতাকে ক্ষমা করুন এবং তাঁদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।

 

খতিব: এম কিউ এম সাইফুল্লাহ মেহরুজ্জামান

শুজা বিন ওহাব সরকারি জামে মসজিদ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি

ক্যাটাগরির থেকে আরও

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস
জাতীয়

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ
আমিরাত সংবাদ

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে
ধর্ম ও জীবন

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

আমিরাতে বৃষ্টির নামাজের খোৎবা: বৃষ্টির জন‍্য প্রার্থনা
আমিরাত সংবাদ

আমিরাতে বৃষ্টির নামাজের খোৎবা: বৃষ্টির জন‍্য প্রার্থনা

Next Post
খুলনায় বাড়ির পাশে প্রবাসীকে হত্যা পরপর ৮ গুলি

খুলনায় বাড়ির পাশে প্রবাসীকে হত্যা পরপর ৮ গুলি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In