শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ অন্যান্য

পাঁচ নারীর সংগ্রামের গল্প ‘ক্রিসক্রস’

নিউজডেস্কনিউজডেস্ক
আগস্ট ১৪, ২০১৮
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

সেলিব্রেটিবিডি
সুজি, রূপা, মেহের, ইরা আর মিস সেন। পাঁচ মেয়ের গল্প নিয়ে ছবি। কোনো নায়ক নেই। আগে দুইবার ভূতের ছবি করে সফল হয়েছেন বিরসা দাশগুপ্ত। সেখান থেকে হঠাৎই পাঁচ কন্যাকে নিয়ে ছবি কেন? পরিচালক বলছেন, ‘আমার জীবন নারী পরিবৃত। ছোটবেলা থেকে দেখছি মা সংসার সামলাচ্ছেন, সঙ্গে নিজের কাজের জগতেও স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। এরপর স্ত্রীকেও দেখছি কিভাবে সব দিক সমান তালে সামলাচ্ছে। যেহেতু দুই মেয়ে আছে, তাই পরের প্রজন্মের নারীদের দেখছি। সব মিলিয়ে মনে হয়েছে, ওম্যানহুড সেলিব্রেট করা উচিত। এই ছবির চরিত্রগুলো দেখে সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে।’ ছবিতে পাঁচ নারী চরিত্র—সিঙ্গেল মাদার, মধ্যবিত্ত গৃহবধূ, অভিনেত্রী, আলোকচিত্রী ও শিল্পপতি। সেগুলোতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী আর জয়া আহসান। প্রিয়াঙ্কার সুজি চরিত্রের সঙ্গে তাঁর নিজেরও মিল আছে। কারণ অভিনেতা রাহুলের সঙ্গে বিচ্ছেদের পর তিনি নিজেও একা হাতে ছেলেকে সামলাচ্ছেন। ‘এই চরিত্র করতে গিয়ে বারবারই নিজের কথা মনে হয়েছে,’ বললেন প্রিয়াঙ্কা। মেহের চরিত্রে বাণিজ্যিক ছবির নিয়মিত মুখ নুসরাতের জন্য বিশেষ কিছু। কারণ এই প্রথম নায়ক নেই এমন চরিত্র করছেন তিনি। বললেন, প্রস্তাব পাওয়ার পর পাঁচ নায়িকার ছবি করবেন কি না দ্বিধায় ছিলেন। এত বাস্তবঘেঁষা চরিত্র পেয়ে ‘না’ করতে পারেননি। একই অবস্থা মিমি চক্রবর্তীরও। তিনি করেছেন নারী ফটোগ্রাফারের চরিত্র, যে নিজের কাজের জন্য প্রেমিককেও ছেড়ে দেয়। ছবিতে মধ্যবিত্ত গৃহবধূ সোহিনী। পরিচালকের আগের ছবি ‘সব ভূতুড়ে’তেও যিনি ছিলেন। বলছেন, নারীদের নিয়ে এই ছবিটা সমাজকে একটা বার্তাও দেবে, “আমাদের এখানে কর্মজীবী নারীদের নিয়ে কত রকম যে কথা হয়! কেউ ভাবে চাকরি করা সব নারীকেই বসের সঙ্গে ‘আপস’ করতে হয়। অভিনেত্রীদের পরিচালকদের বিশেষ সুবিধা দিতে হয়। কিছু কিছু সত্যি হলেও এটা একটা ট্যাবু। মেয়েদের নানাভাবে পিছিয়ে দিতেই এগুলো ছাড়ানো হয়। ছবিতে এসব বিষয় নানাভাবে এসেছে। মানুষ দেখলে পাশের বাড়ির গল্প মনে করবে।”

ছবিতে প্রতিষ্ঠিত শিল্পপতি ‘মিসেস সেন’ চরিত্র করেছেন জয়া আহসান। শুরুতে জয়ার চরিত্রটি করার কথা ছিল স্বস্তিকা মুখার্জির। তিনি ছবি থেকে বেরিয়ে যাওয়ার পর আসেন জয়া। তবে এ নিয়ে ভাবছেন না জয়া, ‘কার ছাড়া চরিত্র সেটা নিয়ে ভাবি না। অভিনেত্রী হিসেবে দেখি চরিত্রটা আমার পছন্দ কি না।’ কলকাতার গণমাধ্যম এর মধ্যেই জয়াকে তাদের এই সময়ে টালিউডের অন্যতম সেরা অভিনেত্রীর তকমা দিয়েছে। এই ছবিতে জয়ার সঙ্গে অন্য চার অভিনেত্রীর কেমন লড়াই হয় সেটা দেখা যাবে।

‘ক্রিসক্রস’-এর সংগীত নিয়েও বিশেষভাবে বলা উচিত। কারণ বলিউডের বাঙালি সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী আছেন এ ছবিতে; যদিও তিনি সরাসরি কাজ করেননি, করেছে তাঁর তৈরি সংস্থা ‘জ্যাম এইট’। এই ছবি দিয়েই গীতিকার হিসেবে অভিষেক হয়েছে সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর।

আরও পড়ুন

মাত্র ৬০ দিনে নির্মূল হবে ফ্যাটি লিভার, খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

আমিরাতের জুমার খুতবা: পারিবারিক বছর

বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন : মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা

ক্যাটাগরির থেকে আরও

অন্যান্য

দুবাইয়ে ৫০ মিটার দেয়ালচিত্রে প্রতিষ্ঠাতা পিতাদের প্রতি শ্রদ্ধা

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা
অন্যান্য

আমিরাতের জুমার খুতবা: পারিবারিক বছর

মাত্র ৬০ দিনে নির্মূল হবে ফ্যাটি লিভার, খাদ্য তালিকায় রাখুন এই  ৫ খাবার
অন্যান্য

মাত্র ৬০ দিনে নির্মূল হবে ফ্যাটি লিভার, খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা
অন্যান্য

বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
অন্যান্য

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

অন্যান্য

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন : মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা

Next Post

বছরে প্রিয়ঙ্কার প্রায় ৭০ কোটি আয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In