শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আমিরাত সংবাদ

মরুর বুকে ছুটবে এক রেল, ভ্রমণ হবে ৬ আরব দেশে

নিউজডেস্কনিউজডেস্ক
নভেম্বর ৬, ২০২৫
0 0
A A
0
মরুর বুকে ছুটবে এক রেল, ভ্রমণ হবে ৬ আরব দেশে
0
শেয়ার
11
ভিউস

আরবের ৬ দেশের মধ্যে চলাচলের জন্য একটি বিশাল আঞ্চলিক রেল প্রকল্প পরিচালনায় কাজ করছে করছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি)। ১ হাজার ২০০ মাইলেরও বেশি দৈর্ঘ্যের এই রেললাইন সংযুক্ত করবে মরুর ছয় দেশকে।

 

উপসাগরীয় রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছে জিসিসি রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে

 

ইতোমধ্যে জিসিসি দেশগুলির মধ্যে ভ্রমণ সহজতর করার জন্য একক ভিসা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করতে যাচ্ছে জিসিসি। যার নাম হবে গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা।

 

এর ফলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর ভ্রমণবিলাসী মানুষ তাদের ভ্রমণকে করবেন উদযাপন এক নতুন মাত্রায়।

 

জিসিসি রেলওয়ে প্রকল্পের রুট

 

দাম্মাম থেকে, সালওয়া বন্দর এবং বাহরাইন হয়ে সরাসরি কাতারে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এছাড়াও পর্যটকরা সৌদি আরব থেকে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং আল আইনেও ভ্রমণ করতে পারবে। এরপর রেলপথটি সংযুক্ত আরব আমিরাত থেকে সোহার হয়ে ওমানের রাজধানী মাস্কাটে যাবে।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: সৌদি আরব

সৌদি আরবের রেল বিদ্যমান নেটওয়ার্ক ইতিমধ্যেই জিসিসি রেলওয়ে নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত যা তার প্রতিবেশী দেশগুলিকে সংযুক্ত করার মূল চাবিকাঠি।

দাম্মাম আঞ্চলিক এই রেলওয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। কারণ ট্রেনগুলি উত্তরে কুয়েত থেকে উপকূলীয় সৌদি শহরে আসবে।

 

পরে দাম্মাম থেকে, সৌদি আরবকে কাতার এবং বাহরাইনের সাথে সংযুক্ত করার জন্য দুটি সামুদ্রিক সেতু নির্মিত হবে। যাত্রীরা দাম্মাম থেকে রিয়াদ এবং জাতীয় রেল নেটওয়ার্কের বাকি অংশে ট্রেনে যেতে পারবেন।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: বাহরাইন

বাহরাইনের কিং হামাদ কজওয়ে প্রকল্পের মাধ্যমে সৌদি আরবের সাথে সংযুক্ত হবে এই রেলপথ। প্রস্তাবিত কিং হামাদ আন্তর্জাতিক স্টেশনটি বাহরাইনের রামলি এলাকায় অবস্থিত হবে। এছাড়া বাহরাইনের প্রস্তাবিত মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে এই স্টেশনটি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনের অন্যান্য বাণিজ্যিক ও আবাসিক এলাকার সাথে সংযুক্ত হবে।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: কুয়েত

কুয়েত জিসিসি রেল নেটওয়ার্কের উত্তর অংশ গঠন করবে। কুয়েত শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শাদ্দাদিয়া। এখানেই ১১১ কিলোমিটার রেললাইনের প্রধান কেন্দ্রীয় স্টেশনের অবস্থান। এখানে ২০২৫ সালের শুরুতে অবকাঠামো প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য পরামর্শদাতা হিসেবে চুক্তিবদ্ধ হযয়েছে তুরস্কের কোম্পানি প্রোয়াপো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: ওমান

ওমান ২০২২ সাল থেকেই সংযুক্ত আরব আমিরাতের সাথে তার রেল নেটওয়ার্কে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া ২০২৪ সালে, ওমান রেল এবং ইতিহাদ রেল সহযোগিতামূলক হাফীট রেল চালু করেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে ওমানের সোহারের সাথে সংযুক্ত করছে।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: কাতার

২০২৫ সালের জুলাই মাসে, কাতার মন্ত্রিসভা একটি সমন্বিত রেলওয়ে প্রকল্পের মাধ্যমে জিসিসিকে সংযুক্ত করার জন্য একটি খসড়া সাধারণ চুক্তি অনুমোদন করেছে। কাতার থেকে, এটি আবুধাবি হয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রসারিত হবে এবং শেষ পর্যন্ত ওমানের মাস্কাটে পৌঁছাবে। প্রকল্পটি বৃহত্তর দোহা মেট্রো এবং লুসাইল ট্রামের সাথে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

 

জিসিসি রেলওয়ে প্রকল্প: সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। ২০২৬ সাল নাগাদ একটি যাত্রী পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। ৯০০ কিলোমিটার বিস্তৃত এই রেলপথ, সংযুক্ত আরব আমিরাতের ৭টি শহরের সাথে আমিরাতের ১১টি শহরকে সংযুক্ত করবে।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

ক্যাটাগরির থেকে আরও

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ
জাতীয়

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
জাতীয়

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল
আমিরাত সংবাদ

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে
কমিউনিটি সংবাদ

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

Next Post
মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In