শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি

নিউজডেস্কনিউজডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫
0 0
A A
0
আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
0
শেয়ার
92
ভিউস

সমস্ত প্রশংসা মহামান্য আল্লাহর জন্য — যিনি তাঁর দানশীলতায় অসীম। তিনি দানশীল বান্দাদের প্রতি দয়ার্দ্র, তাদের জন্য উত্তম প্রতিদানের অঙ্গীকার করেছেন এবং মানুষকে দান, খয়রাত ও ইহসানের পথে আহ্বান করেছেন।

 

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা ও রাসূল।

 

প্রিয় ভাইয়েরা,

দান করা, ইহসান করা, সাহায্য ও সহযোগিতা করা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আত্মা পবিত্র হয়, মন শান্ত হয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

 

আল্লাহ বলেন,

“তোমরা কল্যাণকর যা কিছুই করো না কেন, আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। পাথেয় গ্রহণ করো, আর সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।”

(সূরা আল-বাকারা: আয়াত ১৯৭)

 

আল্লাহর খুশির জন্য বিনিময়বিহীনভাবে সাহায্য করাই হলো দান বা সদকা।

 

আল্লাহ বলেন,

“তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো, তা তোমাদের কাছে ফিরে আসবে। আর তিনি সর্বোত্তম রিজিকদাতা।”

(সূরা সাবা: আয়াত ৩৯)

 

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“প্রতিটি কল্যাণমূলক কাজই সদকা।”

(সহীহ বুখারি ৬০২১, সুনানে তিরমিজি ১৯৭০, মুসনাদে আহমদ ১৪৮৭৭)

 

তিনি আরও বলেছেন,

“দুই ব্যক্তির মধ্যে সুবিচার করা সদকা। কাউকে বাহনে উঠতে সাহায্য করা বা মালামাল তুলতে সাহায্য করা সদকা। একটি উত্তম কথা বলাও সদকা। রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরানোও সদকা।”

(সহীহ বুখারি ২৮৯১, সহীহ মুসলিম ১০০৯)

 

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন,

“আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা, যারা মানুষের উপকারে আসে। আর উত্তম আমল হলো — কোনো মুসলিমকে খুশি করা, তার কষ্ট দূর করা, কর্জ শোধে সাহায্য করা বা ক্ষুধার্তকে আহার করানো।”

(সিলসিলা সহীহা ৯০৬)

 

একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন কিছু লোক মানুষকে পানি পান করানোর জন্য কূপ খনন করছে। তিনি বললেন,

“কাজ করতে থাকো, এটি অত্যন্ত উত্তম কাজ। মানুষের ভিড়ের আশঙ্কা না থাকলে আমিও কূপে নেমে রশি কাঁধে নিতাম।”

(সহীহ বুখারি ১৬৩৫)

 

আল্লাহ বলেন,

“যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করে, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।”

(সূরা আল-মায়িদাহ: আয়াত ৩২)

 

অতএব, আগুন, সমুদ্র বা যে কোনো বিপদ থেকে কাউকে রক্ষা করাও বড় সদকা।

 

আল্লাহ বলেন,

“যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, অচিরেই সে সন্তুষ্ট হবে।”

(সূরা আল-লাইল: আয়াত ২১)

 

আল্লাহ আরও বলেন,

“যারা অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা পেয়েছে, তারাই সফল।”

(সূরা আল-হাশর: আয়াত ৯)

 

আল্লাহ বলেন,

“তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো, তা তোমাদের অনুসরণ করবে (অর্থাৎ প্রতিদান নিশ্চিত)। তিনি সর্বোত্তম রিজিকদাতা।”

(সূরা সাবা: আয়াত ৩৯)

 

আল্লাহ আরও বলেন,

“আল্লাহর কাছে যা আছে, তাই উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না?”

(সূরা আল-কাসাস: আয়াত ৬০)

 

দোয়া:

হে আল্লাহ! আমাদের সবাইকে দানশীল বানিয়ে দিন।

আমাদের সকল দান ও সদকা কবুল করুন।

আমাদের পিতা-মাতাকে ক্ষমা করুন এবং তাঁদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

আমিন।

 

খতিব: এম কিউ এম সাইফুল্লাহ মেহরুজ্জামান

শুজা’ বিন ওয়াহাব সরকারি জামে মসজিদ, সাজ্জা, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতে জুমা’র খোৎবা:তাঁদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

ক্যাটাগরির থেকে আরও

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস
জাতীয়

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ
আমিরাত সংবাদ

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা:তাঁদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে
ধর্ম ও জীবন

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

আমিরাতে বৃষ্টির নামাজের খোৎবা: বৃষ্টির জন‍্য প্রার্থনা
আমিরাত সংবাদ

আমিরাতে বৃষ্টির নামাজের খোৎবা: বৃষ্টির জন‍্য প্রার্থনা

Next Post
খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In