বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ দেশজুড়ে

ভিউ পাওয়ার আশায় মাংস ‘ভিক্ষা’ যুব মহিলা লীগ নেত্রীর

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
জুন ৯, ২০২৫
0 0
A A
0
ভিউ পাওয়ার আশায় মাংস ‘ভিক্ষা’ যুব মহিলা লীগ নেত্রীর
0
শেয়ার
0
ভিউস

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী তার স্বামীকে নিয়ে কোরবানির গরুর মাংস চেয়ে ভিক্ষা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা ঝড়।

সম্প্রতি ‘তিন কন্যা’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘একটা গরুর রান ভিক্ষা দেন গো’ ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী, তার স্বামী ও সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী ও তার স্বামী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভেতর থাকা মানুষকে উদ্দেশ করে বলেন, ‘কী গো বৃষ্টির মাঝে বইয়া রইছি একটু গোস্ত দেন না গো।’ ঠিক তখনই স্ত্রীও বলে ‘দেন না গো একটু গোস্ত।’

এরপর আবারও স্বামী বলেন, ‘আপনারা বড়লোক মানুষ আপনারা একটা রান দিয়া দিলেই হইবো। পারলে আমাগো একটা রান দিয়া দেন বাড়িতে গিয়া খামুনে, আপনেগো লাইগা দোয়া করমুনে।’

এসময় স্বামীকে উদ্দেশ করে শ্যামলী চৌধুরী বলেন, ‘তুই খালি রান চাস কেন? হেতে তোরে গোস্ত (মাংস) দিত না। দেনগো আমাগো দুগা গোস্ত দেন। আল্লাহর ওয়াস্তে দেন। মেঘের (বৃষ্টির) মধ্যে আসছি, গোস্ত দিলে আল্লাহ আপনেগো বরকত দিব। কালকে দেইখা গেছি আপনাগো গরুটা বড় আছে।’

এর একপর্যায়ে ঘরের ভেতর থেকে এক পোটলা গোশত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী। পরে মাংসের পোটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু? এসময় ভিডিওতে থাকা দুই শিশুর উদ্দেশে দম্পতির ভাষ্য ছিল, ‘দেখ পুতেরা (ছেলেরা) দেখ কতটুকু গোস্ত দিছে, বড়লোক মানুষ কতটুকু গোস্ত দিছে।’

শেষদিকে ওই তরুণীকে উদ্দেশ করে তার স্বামী বলেন, ‘আমাগো মোট ১০টা পোলা। তাদের জন্য ১০ পিস দিলেও তো হতো।’ এসময় তারা মাংসের পোটলা ছুড়ে মেরে চলে যায়। ভিক্ষুকের বেশে তারা নানা অঙ্গভঙ্গি করে বলতে থাকেন, আপনেগো গোস্ত লাগতো না।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাওয়ার আশায় এই সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী ও তার স্বামী ভিক্ষুকের বেশে অভিনয় করে তার মেয়ের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে। এ নিয়ে আশেপাশের লোকজন ও নেটিজেনরা নিন্দা প্রকাশ করে নানা সমালোচনা করেছেন। অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন।

অনুসন্ধানে দেখা যায় ৫ আগস্টের পর তার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মাগো মা তুমি জননেত্রী শেখ হাসিনা মা। মাগো তুমি কি আমাদের ভাগ্যটা নিয়ে গেছো সাথে। তোমার এই বাচ্চাগো গলায় চিপ দিয়ে মাইরা থুইয়া গেলা না। গলায় টিপ্পা মাইরা রেখে যাইতা। না হলে কেন এমন শুরু করছে। আমরা তো প্রতীক নিয়ে নির্বাচন করি নাই। আমরা নির্বাচন করছি স্বতন্ত্র থেকে আমরাতো কেউ প্রতীক নেই নাই।’

এ বিষয়ের বক্তব্যের জন্য সাবেক ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থ আছেন বলে কলটি কেটে দেন। পরে আবারও বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।

উল্লেখ্য, সোনারগাঁ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে এই নেত্রী। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন মিটিং-মিছিলে তার ছবি রয়েছে।

আরও পড়ুন

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

দুই কোটি টাকা চুক্তিতে কনটেন্ট বানাবেন রিপন মিয়া

মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ

জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি

ক্যাটাগরির থেকে আরও

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব
দেশজুড়ে

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচার শুরু করবেন তারেক রহমান
দেশজুড়ে

বহিস্কার হওয়া আরও ৮ নেতাকে পদে পুনর্বহাল বিএনপির

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
দেশজুড়ে

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
টপ নিউজ

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

পুলিশ স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী পেলেন শাস্তি
দেশজুড়ে

পুলিশ স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী পেলেন শাস্তি

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির
টপ নিউজ

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির

Next Post
পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, জরুরি বৈঠকে মমতা

পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, জরুরি বৈঠকে মমতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In