বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ খেলাধূলা

রিয়ালকে উড়িয়ে দিয়ে বার্সার শিরোপা

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৫
0 0
A A
0
রিয়ালকে উড়িয়ে দিয়ে বার্সার শিরোপা
0
শেয়ার
0
ভিউস

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের শুরুটা যেমন হয়েছিল, তার সঙ্গে শেষের কোনও মিল থাকলো না। বার্সেলোনার বিরুদ্ধে ৫ গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। তাদের বিধ্বস্ত করে ১৫তম বার সুপার কাপ জিতল বার্সেলোনা। বার্সার কাছে রিয়াল হেরেছে ২-৫ গোলে।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাঝ মাঠ থেকে বল পেয়ে একার কৃতিত্বে বার্সেলোনার রক্ষণভাগের ফুটবলারদের গতিতে পরাস্ত করে গোল করেন এমবাপে। কিন্তু সেই আনন্দ ১৭ মিনিটের বেশি স্থায়ী হয়নি সমর্থকদের। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে ১-০ গোলে এগিয়ে যাওয়া দল প্রথমার্ধ শেষ করল ১-৪ গোলে পিছিয়ে।

এমবাপের গোলের আগেও বার্সেলোনা দু’বার গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া নিশ্চিত দু’টি গোল বাঁচিয়ে দেন। ২২ মিনিটের মাথায় আর পারেননি। লামিনে ইয়ামাল মাদ্রিদের তিন জন ডিফেন্ডারের মাঝখান থেকে যে জায়গা থেকে বল জালে জড়ালেন, সেখানে পৌঁছানো সম্ভব ছিল না কুর্তোয়ার। ১৪ মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে গাভিকে ইচ্ছাকৃত ফাউল করেন কামাভিঙ্গা। পেলান্টি থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডভস্কি।

বাঁধ ভেঙে যায় রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে। ৩৯ মিনিটের মাথায় তৃতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা। জুলস কুন্দের ক্রস থেকে রাফিনহা যখন হেডে গোল করেন, তখন তাঁকে আটকানোর কথা যেন ভুলেই গিয়েছিল মাদ্রিদ। চতুর্থ গোলটি করেন আলেয়ান্দ্রো বালদে। প্রতি আক্রমণে গোলের দরজা খোলেন তিনি। প্রথমার্ধের সংযুক্তি সময় গোলটি করেন বালদে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচের ফল ৫-১ হয়ে যায়। নিজের দ্বিতীয় গোল পেয়ে যান রাফিনহা। যে সময় মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদকে নিয়ে আবার এক বার ছেলেখেলা শুরু করেছে বার্সেলোনা, সেই সময়ই বিরাট ভুল করে বসেন গোলরক্ষক ওজসিয়েক শেজনি। তিনি গোল ছেড়ে বেরিয়ে এসে বক্সের বাইরে ফাউল করেন এমবাপেকে। ইচ্ছাকৃত তাঁকে মেরে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলরক্ষক। তিনি মাঠ ছাড়ায় বার্সেলোনা বাধ্য হয়ে তুলে নেয় ইয়ামাল এবং গাভিকে। সেই জায়গায় নামায় গোলরক্ষক ইনাকি পেনা এবং মাঝমাঠের খেলোয়াড় দানি অলমোকে। এই জোড়া পরিবর্তন বাধ্য হয়েই করতে হয়। শেজনির ভুলে শুধু এক জন ফুটবলার কমে গেল তাই নয়, গোলও খেল বার্সেলোনা। বক্সের বাইরে করা সেই ফাউল থেকে ফ্রি-কিক পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে গোল করেন রদ্রিগো। তাঁর বাঁক খাওয়া ফ্রি-কিক আটকাতে পারেননি নতুন গোলরক্ষক পেনা।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In