বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ বিচিত্র খবর

স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে, বুঝবেন কীভাবে?

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

বর্তমানে যেকোনো সম্পর্কই যত দ্রুত গড়া যায়, তত দ্রুতই ভেঙে যায়। হোক তা পরিবারের বন্ধন কিংবা বন্ধুত্বের সঙ্গ। তবে সব সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি যে সম্পর্কে ইদানিং ফাটল ধরে তা হচ্ছে বিয়ের সম্পর্ক। যার অন্যতম কারণ পরকীয়া। এ কারণে দু-একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি।

অবৈধ পরকীয়ার সম্পর্ক বর্তমানে সমাজে এতটাই বিরূপ প্রভাব ফেলেছে যে কোন ভালো সম্পর্কের মধ্যেও সন্দেহ ঢুকতে বিন্দু মাত্র সময় নিচ্ছে না। চুন থেকে পান খসলেই বর্তমান দাম্পত্য জীবনে সন্দেহের প্রভাব পড়ছে।

তবে এই সন্দেহের মাঝেও অনেকে বুঝতে পারেন না, জীবনসঙ্গী পরকীয়ায় আসক্ত হচ্ছে কি না। তবে কিছু লক্ষণ রয়েছে যার দ্বারা বোঝা সম্ভব জীবনসঙ্গী পরকীয়া করছেন কিনা। সেই লক্ষণগুলো হলো-

১. ফোন বা ইন্টারনেটে আসক্তি
সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন- তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত।
এছাড়া দিনের বেশিরভাগ সময়ে যদি তাকে ফোনালাপে ব্যস্ত পাওয়া যায় তাহলেও বিষয়টি লক্ষণীয়। অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে।

কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারোর সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মত ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপরও নজর দেবেন।

২. আগের তুলনায় কম সময় দেওয়া
সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কীভাবে ব্যয় করছেন। আপনি তাকে সময় দেওয়ারর কথা বলে দেখুন, একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন, একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন, আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা।

সঙ্গী যদি পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। অবশ্য তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয়। এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে। তবে একটু সময় নিয়ে নোটিশ করুন। এই স্পর্শকাতর বিষয়গুলিতে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।

৩. নতুন নাম
আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোন একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারোর কথা ঘনঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান, কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যসই চিন্তার।

৪. অকারণে রেগে যাওয়া
আরও একটি বিষয় আছে যা বিশেষ ভাবে লক্ষণীয়। তা হল আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করতো না সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেণ? তার এসব কথার কোন যুক্তি আছে কিনা এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা, কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ।

৫. যৌনসম্পর্কে উদাসীনতা
সঙ্গী যদি আপনার সাথে যৌনসম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষন হিসেবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তিই আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাস বশত যৌন সম্পর্ক করছেন কিনা স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন।

৬. প্রতিদিনের রুটিন নিয়ে তুলকালাম
খেয়াল করে দেখুন আপনার স্বামী/ স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন এই ধরনের প্রশ্ন করছেন কিনা। তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা।

৭. হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠা
আপনার স্বামী/স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। এখানে একটি বিষয়ে পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা। কারন অনেক স্বামী/স্ত্রীই আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন। কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে ২/৩ টি প্রশ্ন করে।

আর তা হল, আপানার স্বামী/স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি ‘না’ হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন।

আরও পড়ুন

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

বাসর রাতে মুখ ধোয়ার পর বউকে চিনতে পারল না বর

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব

প্রিয়জনকে আলিঙ্গন করার দিন আজ

ক্যাটাগরির থেকে আরও

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব
বিচিত্র খবর

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব

বাসর রাতে মুখ ধোয়ার পর বউকে চিনতে পারল না বর
দেশজুড়ে

বাসর রাতে মুখ ধোয়ার পর বউকে চিনতে পারল না বর

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার
বিচিত্র খবর

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

স্ত্রীর প্রশংসা করার দিন আজ
বিচিত্র খবর

স্ত্রীর প্রশংসা করার দিন আজ

দিল্লি থেকে কি লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা!
বিচিত্র খবর

দিল্লি থেকে কি লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা!

নির্বাচন সামনে রেখে এভাবে তৎপর হয়ে উঠেছে বাহারি নামসর্বস্ব এরকম অনেক রাজনৈতিক দল
বিচিত্র খবর

নির্বাচন সামনে রেখে এভাবে তৎপর হয়ে উঠেছে বাহারি নামসর্বস্ব এরকম অনেক রাজনৈতিক দল

Next Post

ঢাকার বায়তুল মোকাররমে এশায়াত সম্মেলনে লাখো আশেকে রাসূলের ঢল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

আজ পবিত্র শবেবরাত

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

পাঙ্গা লড়তে আইসেন না, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে

সাবেক এমপিসহ তিন আ.লীগ নেতার জামিন

নাসিরুদ্দীন পাটওয়ারীর নতুন ওয়েবসাইট ‘চান্দাবাজ ডট কম

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

সবচেয়ে কম সম্পদ যে উপদেষ্টার, বেড়েছে কতজনের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In