শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ ঘটনা দুর্ঘটনা

ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়েরই মৃত্যু

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক দুর্ঘটনায় এসব ঘটনা ঘটে। দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের পাশের গ্রাম মুক্তিখলার একজন শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিক উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০)। দুপুর দেড়টায় বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন জানালেন, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোনো পালস পাইনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। এর কিছুক্ষণ পর উপজেলা সদরের সামনের করচার হাওরে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর।

তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত শিশুরা হলো ইউনুস মিয়া (৮) আরাফাত হাসান মেহেদী (৭)। ইউনুস উপজেলা সদরের পাশের গ্রাম রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু মেহেদী (৭) তার ফুফাতো ভাই। সে উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো আরাফাত। শনিবার দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এসময় এক ভাই ডুবে গেলে, বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের ওসি কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর জানিয়ে বললেন, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন

No Content Available

ক্যাটাগরির থেকে আরও

ঘটনা দুর্ঘটনা

বেপোয়ারা বাইক চালিয়ে চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঘটনা দুর্ঘটনা

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের উপর উঠে গেল চলন্ত গাড়ি, আহত ৩

ঘটনা দুর্ঘটনা

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

ঘটনা দুর্ঘটনা

শের-ই-বাংলা মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঘটনা দুর্ঘটনা

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

ঘটনা দুর্ঘটনা

কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না চার শিশুর

Next Post

আমিরাতের সাধারণ ক্ষমা / অবৈধ অভিবাসীদের প্রক্রিয়া সহজ করার জন্য ৩টি সংশোধিত নিয়ম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In