শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ প্রবাস সংবাদ

দেশে ফিরেই স্ত্রীর হাতে খুন হলেন প্রবাসী

নিউজডেস্কনিউজডেস্ক
অক্টোবর ৭, ২০২৫
0 0
A A
0
দেশে ফিরেই স্ত্রীর হাতে খুন হলেন প্রবাসী
0
শেয়ার
43
ভিউস

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এক প্রবাসীকে নির্মমভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল (৩৫), তিনি নয়ানগর গ্রামের মৃত আজহার ও লায়লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন জুয়েল। দেশে ফেরার পর থেকেই তার স্ত্রী ঝুমা বেগম (২৫)-এর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। শনিবার সন্ধ্যায় সেই বিরোধের জেরে ঝুমা বেগম ও কয়েকজন অজ্ঞাত সহযোগী মিলে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হত্যার আলামত গোপন করতে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রতিবেশীরা আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে লাশ উদ্ধার করে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী ঝুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাল গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। আট বছর আগে তার সঙ্গে জুয়েলের বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানান, শান্ত ও পরিশ্রমী স্বভাবের জুয়েল প্রবাস থেকে ফিরে নতুনভাবে সংসার গড়ার চেষ্টা করছিলেন। তার এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। লাশ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডিজিটাল ফরেনসিক ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

প্রবাস জীবন কারো সুখের! কারো দুঃখের

চাঁদার টাকায় দেশে ফিরছে রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ

ক্যাটাগরির থেকে আরও

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে
টপ নিউজ

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার
প্রবাস সংবাদ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান
প্রবাস সংবাদ

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

লিবিয়ায় মানবপাচারচক্রের গুলিতে তিন বাংলাদেশি নিহত
প্রবাস সংবাদ

লিবিয়ায় মানবপাচারচক্রের গুলিতে তিন বাংলাদেশি নিহত

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪
প্রবাস সংবাদ

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

সৌদি আরবে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান
প্রবাস সংবাদ

সৌদি আরবে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

Next Post
দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In