বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আমিরাত সংবাদ

আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩
0 0
A A
0
আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত
0
শেয়ার
4
ভিউস

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) আমিরাতের বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শ্রম কল্যাণ উইংয়ের আইন সহকারী রেজাউল আলম।

মিনিস্টার (শ্রম) আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ বিমান বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংকের প্রতিনিধি। এছাড়াও অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করেন। একইসঙ্গে সমস্যার সমাধানে করণীয় বিষয়ে উপদেশ দেন।

অনুষ্ঠানে দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসন বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরেই উপসাগরীয় এই দেশটি সর্বপ্রথম সফর করেছিলেন। ফলে উন্মুক্ত হয়েছিল এ দেশে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ। বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী নেতৃত্বের কল্যাণেই উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি অভিবাসীদের আগমন শুরু হয়েছিল, যার সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করছে।

অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অন্যতম প্রধান স্তম্ভ।

তিনি আরও বলেন, আজকের এই দিবসের যে প্রতিপাদ্য এটি শুধু বাংলাদেশ নয়, আইওএমের সদস্যভুক্ত ১৯৩টি দেশের অঙ্গীকার এটি। সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করেন তারা এদেশের শ্রম আইন অনুযায়ী পরিচালিত হন। আমাদের পরবর্তী জেনারেশনকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। মেধার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য অপেক্ষাকৃত কম মেধাবী সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার ৭০ বছরের মধ্যে উচ্চ আয়ের উন্নত সমৃদ্ধ দেশে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

জেআই/

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

Tags: আমিরাত সংবাদদূতাবাসসংযুক্ত আরব আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

চরমোনাই পীর সাহেবের বাসায় তারেক রহমান
আমিরাত সংবাদ

চরমোনাই পীর সাহেবের বাসায় তারেক রহমান

দুবাইয়ে ৮ স্থানে ট্র্যাকলেস ট্রাম পরিকল্পনা, ২০ কিমিতে বাড়ছে বাস–ট্যাক্সি বিশেষ লেন
আমিরাত সংবাদ

দুবাইয়ে ৮ স্থানে ট্র্যাকলেস ট্রাম পরিকল্পনা, ২০ কিমিতে বাড়ছে বাস–ট্যাক্সি বিশেষ লেন

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
আমিরাত সংবাদ

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না

আমিরাতে লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাত সংবাদ

আমিরাতে লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী

বিশ্বজুড়ে আলোচনায় ‘স্পঞ্জ সিটি’, বদলে যাচ্ছে দুবাই-সাংহাই
আমিরাত সংবাদ

বিশ্বজুড়ে আলোচনায় ‘স্পঞ্জ সিটি’, বদলে যাচ্ছে দুবাই-সাংহাই

দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ
আমিরাত সংবাদ

দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ

Next Post
আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

আজ পবিত্র শবেবরাত

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

পাঙ্গা লড়তে আইসেন না, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে

সাবেক এমপিসহ তিন আ.লীগ নেতার জামিন

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In