শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ প্রবাস সংবাদ

দালালের খপ্পরে সৌদি আরব গিয়ে নিখোঁজ দুই চাচাতো ভাই, আদালতে মামলা

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
মে ৪, ২০২৫
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

দালালের মাধ্যমে এক বছর আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হচ্ছিলেন রাজবাড়ীর জালদিয়া গ্রামের দুই চাচাতো ভাই। তিন মাস ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি পরিবারের। এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।ভুক্তভোগী দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াছিন মোল্লার ছেলে ইকবাল মোল্লা। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

 

কামাল মোল্লা বলেন, গ্রামের প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তাঁর শ্যালক মামুন মোল্লা ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথম দফায় গত বছরের ৫ মার্চ নগদ ৬ লাখ এবং ২৬ মে ব্যাংকের মাধ্যমে আরও ৪ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা নিয়ে সোহেল ও ইকবালকে সৌদি আরব পাঠান। সেখানে কাজ না পেয়ে উল্টো তাঁরা দালাল চক্রের নির্যাতনের শিকার হন। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছর ৭ ফেব্রুয়ারি মনিরুদ্দিন ও মামুন তাঁদের কাছ থেকে আরও ২ লাখ টাকা নেন। এরপর থেকে পরিবারের সঙ্গে সোহেল ও ইকবালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

তিন মাস ধরে সোহেল ও ইকবালের খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির। উপায় না পেয়ে ২৭ এপ্রিল রাজবাড়ীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মনিরুদ্দিন ও মামুনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন সোহেল মোল্লার স্ত্রী রিনা আক্তার।

 

রিনা আক্তার বলেন, ‘তিন মাস ধরে আমার স্বামী ও দেবরের কোনো খোঁজ নেই। মনিরুদ্দিন ও মামুন আবার নতুন করে আমাদের কাছে আরও ১০ লাখ টাকা দাবি করছেন। এ টাকা দিলে আমার স্বামী ও দেবরকে এনে দেবেন। আমরা তাঁদের মোট ১২ লাখ টাকা দিয়েছি। নতুন করে ১০ লাখ টাকা কোথায় পাব।’

 

ইকবাল মোল্লার স্ত্রী সেলিনা খাতুন বলেন, ‘আমার স্বামী ও ভাশুর বেঁচে আছে নাকি মারা গেছেন জানি না। তিন মাস ধরে তাঁদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমার ছোট দুই মেয়ে এবং ভাশুরের ছোট এক মেয়ে। বাচ্চারা সব সময় কান্নাকাটি করে, তাঁদের বাবাদের সঙ্গে কথা বলতে চায়। আমরা অনেক খুব কষ্টে দিন পার করছি। সরকারের কাছে দাবি, আমার স্বামী ও ভাশুরকে দেশে ফেরত এনে দিক।’

 

অভিযুক্ত মামুন মোল্লা সাংবাদিকদের বলেন, সোহেল ও ইকবালকে যে কোম্পানিতে কাজ দেওয়া হয়েছিল, তাঁরা সেখানে কাজ না করে পাসপোর্ট ফেরত চান। এজেন্সির মাধ্যমে কোম্পানির কাছ থেকে তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। এখন তাঁদের বিষয়ে নিজের আর কোনো দায়ভার নেই বলে দাবি মামুন মোল্লার। সোহেলের মা সুফিয়া বেগম বলেন, ‘আমরা ছেলে দুটিকে ফেরত চাই। আর দালালদের কঠিন শাস্তি চাই, যাতে দালালদের খপ্পরে পড়ে আমাদের মতো অন্য কোনো পরিবার সর্বস্বান্ত না হয়।’

আরও পড়ুন

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

দেশে ফিরেই স্ত্রীর হাতে খুন হলেন প্রবাসী

প্রবাস জীবন কারো সুখের! কারো দুঃখের

ক্যাটাগরির থেকে আরও

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে
টপ নিউজ

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার
প্রবাস সংবাদ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান
প্রবাস সংবাদ

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

লিবিয়ায় মানবপাচারচক্রের গুলিতে তিন বাংলাদেশি নিহত
প্রবাস সংবাদ

লিবিয়ায় মানবপাচারচক্রের গুলিতে তিন বাংলাদেশি নিহত

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪
প্রবাস সংবাদ

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

সৌদি আরবে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান
প্রবাস সংবাদ

সৌদি আরবে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

Next Post
পাকিস্তানি রেঞ্জারকে আটক ভারতের, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

পাকিস্তানি রেঞ্জারকে আটক ভারতের, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In