বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আন্তর্জাতিক

পাকিস্তানি রেঞ্জারকে আটক ভারতের, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
মে ৪, ২০২৫
0 0
A A
0
পাকিস্তানি রেঞ্জারকে আটক ভারতের, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ
0
শেয়ার
0
ভিউস

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় এখনো প্রকাশ করেনি তারা। বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন।

 

রোববার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে

এ ঘটনার কয়েক ঘণ্টা পরই কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটিকে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। তবে সংঘর্ষে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ওই পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। ঘটনাটি এমন সময় ঘটল যখন পাকিস্তান গত ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেয়ার দায়িত্বে ছিলেন সাহু।

 

ভারত-পাকিস্তান সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেয়ার জন্য একটি প্রচলিত প্রক্রিয়া রয়েছে। কিন্তু সম্প্রতি দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান পূর্ণম কুমার সাহুকে ফেরত দিচ্ছে না। ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

এদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে, পাকিস্তানি রেঞ্জারকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী ৩ থেকে ৪ মে মধ্যরাতে নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। নিয়ন্ত্রণরেখায় গত ১০ দিন ধরেই দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে।

 

ভারতীয় সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরজুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।

 

কয়েকদিন আগেই ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দু’দেশই পদক্ষেপ-পাল্টা পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।

 

এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উসকানি বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এ ক্ষেপণাস্ত্র পাকিস্তান ‘সিন্ধু মহড়ার’ অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

জরুরি সহায়তা চাওয়া নারী পুলিশের গুলিতে নিহত

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী

ক্যাটাগরির থেকে আরও

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প
আন্তর্জাতিক

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা
আন্তর্জাতিক

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি
আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক
আন্তর্জাতিক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

Next Post
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In