শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ ধর্ম ও জীবন

সন্তান : আমার হাতে আল্লাহর আমানত

মাওলানা মুহাম্মাদ ইমদাদুল হক

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫
0 0
A A
0
সন্তান : আমার হাতে আল্লাহর আমানত
0
শেয়ার
0
ভিউস

আল্লাহ তায়ালা প্রতিটি বনী আদমের মাঝে তাঁর ইবাদত-আনুগত্যের, সর্বোপরি হেদায়েত ও জান্নাতের পথে চলার সহজাত যোগ্যতা ও শক্তি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন; কারণ সে তাঁরই খলীফা, তাঁরই প্রিয় সৃষ্টি। প্রসিদ্ধ হাদিসটি প্রায় সবারই জানা, নবীজী বলেন, প্রতিটি সন্তানই ‘ফিতরাত’-এর উপর (হেদায়েত ও সত্যপথ গ্রহণের সহজাত যোগ্যতা নিয়েই) জন্মগ্রহণ করে, কিন্তু তার মাতা-পিতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা অগ্নিপূজারী বানায়। (সহীহ বুখারী, ১৩৮৫)

শুধু তাই নয়, সহজাতভাবে হেদায়েতের উপর থাকতে যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা সেগুলো কোনো শিশুকেই (স্বভাবগতভাবে) দেননি, বাকি শিশু যদি পরবর্তীতে পরিবেশ থেকে শিখে নেয় তা ভিন্ন কথা। তো আমার সন্তান, কলিজার টুকরা, যাকে একমাত্র আমার মনে করছি, সে তো আমার হাতে আল্লাহর আমানতÑ আল্লাহর খলীফা, যাকে আল্লাহ ইবাদত-আখেরাত-জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আর সে জন্যই আল্লাহ তার মাঝে সে যোগ্যতা দিয়ে প্রেরণ করেছেন, যা দিয়ে সে আল্লাহর নিকট থেকে এসে পুনরায় আল্লাহর নিকট ফিরে যেতে পারে।

এ হলো সন্তান নিয়ে ভাবনার আরেক দিক। আর জানা কথা এবং বাস্তবতাও এই যে, এ দিকটিই হলো ভাবনার আসল দিক। সন্তানের আসল রূপ। কেননা আল্লাহ তাআলা এ মানুষের জন্যই দুনিয়ার সবকিছু সৃজন করেছেন, জান্নাত সাজিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। এক সময় সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে একমাত্র মানুষই বাকি থাকবে। দুনিয়া তো নিতান্তই ক্ষণস্থায়ী, আসল না। আসল তো আখেরাত। কিন্তু হয় কী! যে দিকটি মূল সে দিকে আমরা খুব কমই ভ্রুক্ষেপ করি। ভাবি না যে, সে আল্লাহরও, সে তো আল্লাহর খলীফা।

আমরা সাধারণত ভাবিÑ এ আমার সন্তান, সুতরাং তাকে আমি একান্ত আমার ইচ্ছা অনুসারে গড়ব। কে আছে বাধা দেয়ার, কার কী বলার আছে! তার উপর একমাত্র অধিকার আমার। কিন্তু যদি একটু ভেবে দেখি কে তাকে সৃষ্টি করেছেন। যাকে একমাত্র আমার মনে করছি তার অঙ্গ-প্রত্যঙ্গ, মেধা ও শক্তি-সামর্থ্যসহ তার পুরো অস্তিত্ব কে দান করেছেন? পৃথিবীতে আগমনের পর তার জীবনের জন্য আলো-বাতাস-ভূমিসহ যাবতীয় আবশ্যকীয় উপকরণ কে দান করেছেন? আমি না আল্লাহ? আমি শুধু তাকে বহন করেছি, লালন-পালন করেছি।

তাহলে এখন সন্তানকে কার ইচ্ছা অনুযায়ী লালন-পালন করা হবে? আমার ইচ্ছায়, না আল্লাহর ইচ্ছায়? আমি সন্তানকে আল্লাহর হুকুমের বিপরীতে লালন-পালন করছি; বিজাতীয় কালচারে তাকে গড়ে তুলছি। কাল আমার আদরের সন্তানই যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আমাকে সম্বোধন করে বলেÑ আমি অবুঝ ছিলাম তোমরা কেন আমার পথ জান্নাত থেকে ঘুরিয়ে দিলে, দ্বীন কবুলের আমার সহজাত শক্তিকে কেন বিনষ্ট করে দিলে? আমাকে যদি ছোটবেলা থেকেই আমার সহজাত পথে রাখতে এবং আমাকে জান্নাতের পথে পরিচালিত করতে, তাহলে আজ আমার এ অবস্থা হতো না। তা না করে কেন তোমরা আমাকে বিপথগামী করলে? তখন আমরা কী জবাব দেব?

মূল কথা হলো, আমাদের ভাবা দরকার, আমাদের সন্তান কি একান্তই আমাদের নাকি আমাদের কাছে আল্লাহর আমানত? তারা কি শুধু আমারই সন্তান, না আল্লাহর খলীফা? তাই তাদের ক্ষেত্রে আমাদের কর্মপদ্ধতি কী এবং কী হওয়া দরকার; গুরুত্বের সাথে ভাবা উচিত। আল্লাহ আমাদের সহায় হোন। (আমীন)

আরও পড়ুন

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতে জুমা’র খোৎবা:তাঁদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

ক্যাটাগরির থেকে আরও

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস
জাতীয়

আমিরাতের জুমা’র খোৎবা: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ
আমিরাত সংবাদ

আমিরাতের জুমা’র খুতবা: ইনিই আমাদের নবী মুহাম্মদ সাঃ

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা:তাঁদেরকে পবিত্র বাণীর দিকে হেদায়েত করা হয়েছিলো

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: প্রিয় আত্মা

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি
ধর্ম ও জীবন

আমিরাতে জুমা’র খোৎবা: দান সংস্কৃতি

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে
ধর্ম ও জীবন

আরব আমিরাতে জুমা’র খোৎবা: আকাশ থেকে বারাকাহ নাজিল করা হয়ে থাকে

Next Post
৭ দেশ থেকে কেনা হচ্ছে ১৪ লাখ টন তেল

৭ দেশ থেকে কেনা হচ্ছে ১৪ লাখ টন তেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In