শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আমিরাত সংবাদ

বৈধপথে রেমিট্যান্স বাড়াতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ‌‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা

নিউজডেস্কনিউজডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২২
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে বেশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। আগামী অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হবে। প্রবাসীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতেই এমন উদ্যোগ, বলছে কনস্যুলেট।

বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যারা শুধু বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ এর জন্য আবেদন করতে পারবেন। পাঁচটি আলাদা ক্যাটাগরির মধ্যে মাসিক ১২’শ দিরহাম বেতনের সমপরিমাণ ও এর নিচে সাধারণকর্মীদের থেকে ১০ জন, ১২’শ দিরহামের উপরের সাধারণকর্মীদের ১০ জন, ব্যবসায়ী (পুরুষ) ১০ জন, ব্যবসায়ী (নারী) ৫ জন ও পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, কনসালটেন্ট, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত প্রবাসীদের থেকে ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হবে।
.
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, শারজাহ ও ফুজাইরাতে বাংলাদেশ সমিতি, রাস আল খাইমাহতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে সরাসরি অথবা mission.dubai@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন দাখিল করা যাবে। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, সর্বমোট ৪৫ ব্যক্তিকে এই পুরস্কারের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে সাধারণ কর্মী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী থাকবেন। বাংলাদেশ কনস্যুলেটের এ ঘোষণায় এরইমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে। রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য এখন পর্যন্ত শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা কয়েক হাজারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

ক্যাটাগরির থেকে আরও

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
দূতাবাস সংবাদ

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ
জাতীয়

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
জাতীয়

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল
আমিরাত সংবাদ

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে
কমিউনিটি সংবাদ

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

Next Post

আবুধাবিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In