শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ দূতাবাস সংবাদ

দুবাই কনস্যুলেটে বাংলা নববর্ষ উদযাপন

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫
0 0
A A
0
দুবাই কনস্যুলেটে বাংলা নববর্ষ উদযাপন
0
শেয়ার
0
ভিউস

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।সোমবার (১৪ এপ্রিল) নববর্ষের এই আনন্দঘন আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন কনস্যুলেট প্রাঙ্গণে।

 

এ সময় প্রবাসীরা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশ থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। কনস্যুলেট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায়।অনুষ্ঠানে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ।

 

রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে নতুন বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের নেতৃত্বে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে। তিনি বিদেশের মাটিতে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান কনসুলেটকে।অনুষ্ঠানে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান তার বক্তব্যের শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

 

তিনি বলেন, এই ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে।

 

কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। নারী, পুরুষ ও শিশুরা রঙিন পোশাকে এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদানে নিজেদের সাজিয়ে তোলেন। স্থানীয় বাংলাদেশি শিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর গান, নাচ, কবিতা আবৃত্তি, বাউল গান ও লোকনৃত্য ও পুথি পাঠ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

 

বর্ষবরণ অনুষ্ঠানে আগত বহু সংখ্যক প্রবাসী দেশীয় সংস্কৃতির এই বর্ণাঢ্য উৎসবে শামিল হয়ে আনন্দ উপভোগ করেন। এই আয়োজন প্রবাসের কনস্যুলেট প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছিল। কনস্যুলেটের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে নতুন করে আনন্দ ও উদ্দীপনা সঞ্চার করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি আয়োজন মুগ্ধ করেছে প্রবাসীদের।

আরও পড়ুন

সৌদিতে খুন হওয়া দুই বাংলাদেশী পরিবার পেল ৩০ কোটি টাকা

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালিত

জাতীয় নির্বাচনে ভোট দিতে চান আমিরাত প্রবাসীরা

ক্যাটাগরির থেকে আরও

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
দূতাবাস সংবাদ

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দুবাইয়ে দোয়া অনুষ্ঠিত
আমিরাত সংবাদ

যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দুবাইয়ে দোয়া অনুষ্ঠিত

ফুজাইরা চেম্বারের চেয়ারম্যানের সাথে কনসাল জেনারেলের সাক্ষাৎ
আমিরাত সংবাদ

ফুজাইরা চেম্বারের চেয়ারম্যানের সাথে কনসাল জেনারেলের সাক্ষাৎ

আরব আমিরাতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
আমিরাত সংবাদ

আরব আমিরাতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন
দূতাবাস সংবাদ

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান
দূতাবাস সংবাদ

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান

Next Post
এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In