শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ দেশজুড়ে

সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫
0 0
A A
0
সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন
0
শেয়ার
0
ভিউস

কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য আবদুল জলিল (৬০) নামের এক ব্যক্তিকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, বড় ছেলেকে বাদ দিয়ে বাকি সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাবা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় নির্যাতনের এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ব্যক্তি গোপালপুর মৃত হাজি ওয়ালীউল্লার ছেলে। আর অভিযুক্তরা হলেন- আব্দুল জলিলের ছেলে নোমান (২০), রকি (১৬), মেয়ে নাজমিন (২৬), নূপুর (১৩) ও স্ত্রী রিনা আক্তার (৪৫)।

অন্যদিকে আবদুল জলিলকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির উঠান থেকে বৃদ্ধ বাবাকে টানাহেঁচড়া করছে এক ছেলে। পিঠ ও ঘাড় ধরে একের পর এক ধাক্কা দিচ্ছেন তিনি। গায়ের গেঞ্জি টানতে টানতে ছিঁড়ে ফেলেন। এ সময় আরেক ছেলে রশি খোঁজায় ব্যস্ত। পরে রশি দিয়ে দুই ছেলে বাবার হাত-পা বাঁধছে। এরপর এতে যোগ দেয় মেয়েও। বাঁধা শেষে বাবার মুখে গরম পানি ঢালছেন তারা। এ সময় ওই বৃদ্ধ চিৎকার করে বলতে থাকেন, ‘ও আল্লাহ রে’, ‘ও মা গো মা’, ‘ভাইরে ভাই’, ‘জসিমের মা আমারে বাঁচা’, ‘কে কোথায় আছেন, আমাকে বাঁচান, আমাকে মাইরা ফেলছে তারা।’

স্থানীয়রা জানায়, আবদুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে ১২০ শতাংশ সম্পত্তি রয়েছে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে প্রবাসে থাকেন। সম্পত্তি নিজেদের নামে লিখে দিতে প্রায়ই বাবাকে মারধর করে সন্তানেরা। এমনকি বাবাকে ভরণপোষণও দিচ্ছে না তারা। এ নিয়েই স্ত্রী-সন্তানদের সঙ্গে জলিলের দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে।

জলিলের প্রতিবেশীরা জানান, ওইদিন স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এর জেরে ঘরের দরজা ও জানালা ভাঙচুরের চেষ্টা চালান জলিল। পরে ছেলে-মেয়েরা বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তার ওপর নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার আবদুল জলিল জানান, অনেক দিন ধরে সন্তানরা সম্পত্তি লিখে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে। আমার স্ত্রী রিনাও এর প্রতিবাদ করে না। আমাকে তারা ভরণপোষণও দেয় না। ছোটখাটো ঘটনা নিয়ে ঝামেলা করে।

বৃহস্পতিবারের ঘটনা টেনে তিনি বলেন, সেদিন আমার সন্তানরা বাড়ির উঠানের মধ্যে আমাকে মারতে থাকে। মারতে মারতে হাত-পা বাঁধে। হাত-পায়ে ও শরীরে এখনও মারধরের দাগ আছে। এক ছেলে আরেক ছেলেকে বলে, ‘হালারপো হালারে পিডা’। আমার স্ত্রী এ সময় বলে, ‘তার কাছে নগদ টাকা আছে, কোথায় রাখছে সেগুলো জিজ্ঞাসা কর। টাকাগুলো লইয়া ল।’ পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। ভয়ে এখন পর্যন্ত আমি বাড়িতে যাইনি। সারারাত রাস্তায় ছিলাম।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় নির্যাতিত আবদুল জলিল থানায় সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

দুই কোটি টাকা চুক্তিতে কনটেন্ট বানাবেন রিপন মিয়া

মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, চারটি মরদেহ উদ্ধার

ক্যাটাগরির থেকে আরও

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
দেশজুড়ে

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলু
টপ নিউজ

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলু

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার
টপ নিউজ

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা
দেশজুড়ে

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা
দেশজুড়ে

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা

জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম
দেশজুড়ে

জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

Next Post
১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ কোটি টাকা : গভর্নর

১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ লাখ কোটি টাকা : গভর্নর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In