সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের শীর্ষ কুটনীতিকদের উপস্থিতিতে বাংলাদেশ সমিতি ফুজিরার আয়োজনে হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। সমিতির নেতৃবৃন্দরা মনে করছেন, এই আয়োজন দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
শুক্রবার (২১ মার্চ) ফুজাইরার পাঁচ তারকা হোটেল আল বাহারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
আমিরাত সরকার এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিংহভাগের উপস্থিতি দেখে এসময় বাংলাদেশ কমিউনিটির প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন আমিরাতের রাষ্ট্রদূত










