বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আন্তর্জাতিক

ভারতে বাড়ছে ধর্ষণ, নিরাপদ নয় পর্যটকরাও

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
মার্চ ১৩, ২০২৫
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

ভারতে একর পর এক বিদেশি নারী পর্যটক ধর্ষণের শিকার হচ্ছেন। এক সপ্তাহ আগেই কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এসময় তার সঙ্গে থাকা পুরুষকে হত্যা করে একটি খালে ফেলে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার আরও একজন ব্রিটিশ নারী দিল্লির একটি হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

একের পর এক ধর্ষণের এসব ঘটনায় ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ভয়াবহ ওই ঘটনার পর বহু বিদেশি পর্যটক ঐতিহাসিক পর্যটন স্থান হাম্পি ছেড়ে চলে গেছেন।

ভারতে ধর্ষণের এসব ঘটনা শুধু বিদেশিদের সঙ্গে ঘটছে তা নয়, বরং তাদের সঙ্গে থাকা ভারতীয় নারীও আক্রমণের শিকার হয়েছেন। কর্ণাটকের ওই ঘটনায় একই সঙ্গে দুইজন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এরমধ্যে একজন নারী ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় নাগরিক যিনি একজন হোমস্টে (পর্যটকের বিশ্রামাগার) অপারেটর।

গত বছর কলকাতার একটি হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল। এর পরপরই উত্তরাখণ্ডে বেসরকারি হাসপাতালের একজন নার্স ধর্ষণের পর নির্মমভাবে খুনের শিকার হন। একই রাজ্যে সেসময় একটি চলন্ত বাসের মধ্যে ১৫ বছরের কিশোরী গণধর্ষণের শিকার হন।

এর পরপরই ৭০ বছরের একজন বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন বলে পত্রিকার শিরোনাম হয়। পরিসংখ্যানগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো ঘটনার সংখ্যা বাড়ছে। দেশটিতে আগে থেকেই ধর্ষণের হার অনেক উচ্চ। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি পর্যটকরাও টার্গেট হচ্ছেন।

এক বছর আগে ঝাড়খণ্ডে এক ব্রাজিলিয়ান-স্প্যানিশ নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। স্বামীকে বেঁধে রেখে সাতজন মিলে দল বেঁধে ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারাবাহিক এসব ঘটনায় ভারতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২২ সালে দেশটিতে ৩১ হাজার ৫১৬টি ধর্ষণের ঘটনার খবর পাওয়া যায়। সে হিসাবে, ২০২২ সালে দেশটিতে দিনে গড়ে ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদন অনুসারে, আগের বছরের তুলনায় ধর্ষণের হার ১৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

জরুরি সহায়তা চাওয়া নারী পুলিশের গুলিতে নিহত

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী

ক্যাটাগরির থেকে আরও

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প
আন্তর্জাতিক

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা
আন্তর্জাতিক

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি
আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক
আন্তর্জাতিক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

Next Post
আমিরাতের জুমা’র খোৎবা: মাহে রমজান দান সাদাকার মাস

আমিরাতের জুমা’র খোৎবা: মাহে রমজান দান সাদাকার মাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In