শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ দেশজুড়ে

বিএনপির গণসমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫
0 0
A A
0
বিএনপির গণসমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
0
শেয়ার
0
ভিউস

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সদস্য খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল বাসার ফুল মিয়া তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এর সমালোচনা।

এ বিষয়ে আবুল বাসার ফুল মিয়া কালবেলাকে বলেন, আমি ‘জয় বাংলা’ বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খান্দানের দুশমন। কেন আমি জয় বাংলা বলবো। আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বক্তব্যের শেষের দিকে আমার পাশ থেকে অন্য কেউ জয় বাংলা বলেছিল।

হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দেওয়ার সময় তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা। তিনি বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি জয় হোক বাংলাদেশ, চিরজীবী হোক এ কথা বলতে গিয়ে ভুলবশত জয়বাংলা বলে ফেলছেন। তবে তিনি তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেনি। মানুষ মাত্রই ভুল। এটি তিনি ইচ্ছাকৃত করেননি বলেও দাবি করেন এই নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। আবুল বাসার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান কালবেলাকে বলেন, কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে সে যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

দুই কোটি টাকা চুক্তিতে কনটেন্ট বানাবেন রিপন মিয়া

মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, চারটি মরদেহ উদ্ধার

ক্যাটাগরির থেকে আরও

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
দেশজুড়ে

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলু
টপ নিউজ

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলু

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার
টপ নিউজ

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা
দেশজুড়ে

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা
দেশজুড়ে

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা

জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম
দেশজুড়ে

জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

Next Post
ছয় মাসেও অধরা খুনী এসপি ইকবাল

ছয় মাসেও অধরা খুনী এসপি ইকবাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In