শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ রাজনীতি

আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫
0 0
A A
0
আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান
0
শেয়ার
0
ভিউস

‘আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়, জনগণ ম্যাটারস’- এই কথা স্মরণ করিয়ে দিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয়… আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন- আরে বিএনপির তো শাখা-প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে… অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন?…নো। থাকতে পারে আপনার শাখা-প্রশাখা, আমাদের নেতা-কর্মীরা তৈরি করেছেন সেই শাখা-প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছেন। কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের সমর্থন, জনগণ হচ্ছে আমাদের শক্তি। জনগণ গত ৫ আগস্ট তা বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হা-হুতাশ করতে হবে।’

‘তাই এখনো সময় আছে। আসুন, আসুন, আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি।’

তিনি আরো বলেন, ‘যারা এমন কিছু করবে যা আপনাকে-আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে- আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব।’

তারেক রহমান বলেন, ‘আজকে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে তাকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয়, তাকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি সুস্থতার জন্য, তবে দেশনেত্রী সবচাইতে খুশি হবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি। বিষয়টি খালেদা জিয়ার সৈনিক হিসেবে আপনাদের উদ্দেশে বলা দরকার।’

তিনি বলেন, ‘আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা বিষয়টি এটি নয়। বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।’

‘আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বুঝে যে আমরা তাদের সাথে আছি, জনগণ যেন বুঝে যে আমরা তাদের পাশে আছি। জনগণ বুঝে যে তারা যেভাবে চায় আমরা সেইভাবেই আছি… জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেইভাবে তাদের পাশে আছি… আজকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রের, সমাজের সকল স্তরে যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে আমরা এগুতে সক্ষম হব।’

তিনি বলেন, ‘সরকার যদি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতিটি কাজের জন্য তাহলেই একমাত্র জনগণের যে ক্ষোভ, দুর্দশা তা লাঘব করা সম্ভব হবে। জনগণের কথা, জনগণের ইচ্ছা, জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে।’

বিএনপির নেতা-কর্মীদের ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন, মামলা-কারাভোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমরা মোটামুটি একটা গড় হিসাবে জানি, বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামের বিভিন্ন মিথ্যা ও গায়েবি মামলা আছে। শুধু জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বিএনপিরই ৫০০’র মতো নেতা-কর্মী শহীদ হয়েছেন, হাজারের মতো নেতা-কর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন।’

নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যে ‘দয়া করে আপনারা শহীদ জিয়াউর রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকবেন।’

তিনি বলেন, ‘এখনো আমাদের কাছে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর, এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিনশেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে এই জনগণের কাছে, ভোটারদের কাছে যেতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।

এছাড়া কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এর আগে সকালে এ উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আরও পড়ুন

No Content Available

ক্যাটাগরির থেকে আরও

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই
রাজনীতি

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই

ডিবি অফিসে সারজিস-হাসনাতকে যে কথা বলে সাহস জুগিয়েছিলেন এ্যানি
রাজনীতি

ডিবি অফিসে সারজিস-হাসনাতকে যে কথা বলে সাহস জুগিয়েছিলেন এ্যানি

নুর-রাশেদের বিরুদ্ধে মামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
রাজনীতি

নুর-রাশেদের বিরুদ্ধে মামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত : ফখরুল
রাজনীতি

এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত : ফখরুল

আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, আসিফ নজরুলকে শিবির নেতা সাদিক কায়েম
রাজনীতি

আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, আসিফ নজরুলকে শিবির নেতা সাদিক কায়েম

ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি : সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি

ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি : সালাহউদ্দিন আহমেদ

Next Post
বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক

বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In