শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণকারীদের জন্য একদম নতুন এক সেবা চালু করেছে — ‘হোম চেক-ইন সার্ভিস’, যার মাধ্যমে যাত্রীরা এখন তাদের বাড়ি, হোটেল বা কর্মস্থল থেকেই চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে ভ্রমণ হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
এই সেবার মাধ্যমে বিমানবন্দরে পৌঁছেই যাত্রীরা সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে যেতে পারবেন। শারজাহ বিমানবন্দরের বিশেষ টিম যাত্রীর দরজা থেকেই লাগেজ সংগ্রহ করে, বোর্ডিং পাস ইস্যু করে সবকিছু সম্পন্ন করে দেবে।
কীভাবে বুক করবেন ‘হোম চেক-ইন সার্ভিস’?
যাত্রীরা এই সেবা বুক করতে পারবেন:
ওয়েবসাইটে: www.sharjahairport.ae
কল করে: 800745424
অথবা SHJ Home Check-In মোবাইল অ্যাপ ব্যবহার করে
বুকিং করতে হবে ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৮ ঘণ্টা আগে। পরিবার বা ব্যস্ত ব্যবসায়ী যাত্রীদের জন্য এই সেবা বিশেষভাবে সুবিধাজনক।
প্যাকেজ ও মূল্য (বাংলা দিরহামে):
কোরাল প্যাকেজ: ১৪৫ দিরহাম (১–২ ব্যাগ)
সিলভার প্যাকেজ: ১৬৫ দিরহাম (৩–৪ ব্যাগ)
গোল্ড প্যাকেজ: ১৮৫ দিরহাম (সর্বোচ্চ ৬ ব্যাগ পর্যন্ত)
অতিরিক্ত প্রতিটি ব্যাগের জন্য ২০ দিরহাম দিতে হবে (এয়ারলাইনসের নীতিমালা অনুযায়ী)।
বর্তমানে সেবাটি শারজাহ শহরের নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
দুবাই ও আবুধাবিতেও এই সুবিধা রয়েছে
দুবাই থেকে যারা ভ্রমণ করছেন, তারা চাইলে ‘ডাবজ’ (Dubz) নামের সার্ভিসের মাধ্যমে ঘরে বসে চেক-ইন করতে পারবেন।
এই সেবা বর্তমানে এমিরেটস, ফ্লাইদুবাই, সাউদিয়া ও কুয়েত এয়ারওয়েজ এর যাত্রীদের জন্য চালু রয়েছে।
অন্যদিকে, আবুধাবিতে এতিহাদ এয়ারওয়েজ একই রকম সুবিধা দিচ্ছে, যার ফলে যাত্রীরা সহজেই বিমানবন্দর প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন এবং সময় বাঁচাচ্ছেন।








