বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আন্তর্জাতিক

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি

নিউজডেস্কনিউজডেস্ক
নভেম্বর ৪, ২০২৫
0 0
A A
0
গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি
0
শেয়ার
14
ভিউস

ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির আইন প্রয়োগকারীরা নতুন এক ক্ষমতা হস্তগত করার চেষ্টা করছে। এ-সংক্রান্ত কিছু অভ্যন্তরীণ নথি কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের হাতে এসেছে। তাতে দেখা গেছে, কানাডার সরকার গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চায়।

 

 

সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সিবিসি নিউজ জানায়, বিল সি-১২ নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাস করার আশা করছে। সেটি পাস হলে গণহারে ভিসা বাতিলের একচ্ছত্র ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।নথিতে বলা হয়েছে, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এ জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা।

 

 

অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এ জন্যই ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।কিন্তু প্রকাশ্যে ইমিগ্রেশনমন্ত্রী লেনা দিয়াব জানান, মহামারি বা যুদ্ধের কারণে তারা এ ক্ষমতা চাচ্ছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি।

 

 

এদিকে সুশীলসমাজের ৩০টির বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে গণবিরোধী করে তুলতে পারে।

 

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ, প্রায় ৭৪ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়, একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে এখন আবেদন থেকে নিরুৎসাহিত করছে।

 

 

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২ শতাংশ, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৯০০ থেকে কমে ৪ হাজার ৫১৫-এ নেমে এসেছে।

 

 

কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে।

 

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে। নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪ হাজারের বেশি জাল নথি শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

জরুরি সহায়তা চাওয়া নারী পুলিশের গুলিতে নিহত

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী

ক্যাটাগরির থেকে আরও

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত
আন্তর্জাতিক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

থাইল্যান্ডে বিশাল জয় আনুতিনের, ‘হ্যাঁ’ ভোটের জয়
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিশাল জয় আনুতিনের, ‘হ্যাঁ’ ভোটের জয়

এপস্টেইনকাণ্ড: ৩০ লাখ পৃষ্ঠাজুড়ে পশুত্বের প্রমাণ- বিকৃত যৌনাচার ও শিশু নির্যাতন
আন্তর্জাতিক

এপস্টেইনকাণ্ড: ৩০ লাখ পৃষ্ঠাজুড়ে পশুত্বের প্রমাণ- বিকৃত যৌনাচার ও শিশু নির্যাতন

যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির নাম
আন্তর্জাতিক

যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির নাম

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার
আন্তর্জাতিক

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

Next Post
পদত্যাগ করছেন সালাহউদ্দিন

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

আজ পবিত্র শবেবরাত

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

পাঙ্গা লড়তে আইসেন না, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে

সাবেক এমপিসহ তিন আ.লীগ নেতার জামিন

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In