আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত। শনিবার (২২ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, গত প্রায় পাঁচ মাস ধরে দেশটিতে পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ, যেমন ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ ও সরাসরি নিষেধাজ্ঞা জারি ছিল। মূলত, দেশীয় বাজারে সরবরাহ নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল।










