বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ অপরাধ

যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : জরুরি তদন্তের নির্দেশ

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫
0 0
A A
0
যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : জরুরি তদন্তের নির্দেশ
0
শেয়ার
0
ভিউস

তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার জরুরিভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানান আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার নিন্দা জানায়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে তৌহিদুলকে বাসা থেকে গ্রেফতারের পর শুক্রবার গভীর রাতে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এই সরকারের একটি প্রধান লক্ষ্য। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকার কর্মীও সম্পৃক্ত রয়েছেন। সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এসব কমিশনের অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।’

আজাদ আরো বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রয়াসে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থবহ সংলাপ করবে।’

এসব সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এদিকে, শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো: তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইএসপিআর জানায়, গত ৩১ জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মো: তৌহিদুর রহমানকে (৪০) আটক করা হয়। ওইদিনই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর আরো জানায়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর।

আরও পড়ুন

নোয়াখালীতে মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর-বিস্ফোরণ

ছাত্রদলের শীর্ষ সন্ত্রাসী জাকিরের মুক্তিতে হতবাক জনগণতে হতবাক

ক্যাটাগরির থেকে আরও

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাসপোর্ট কেলেঙ্কারি!
অপরাধ

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাসপোর্ট কেলেঙ্কারি!

তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব : পুলিশ সদস্যকে ইনু
অপরাধ

তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব : পুলিশ সদস্যকে ইনু

একটা চুলও বাঁকা করতে পারবা না বলা ছাত্রদলের সেই চাঁদাবাজ মাস্তান গ্রেফতার
অপরাধ

একটা চুলও বাঁকা করতে পারবা না বলা ছাত্রদলের সেই চাঁদাবাজ মাস্তান গ্রেফতার

অপরাধ

ছাত্রদলের শীর্ষ সন্ত্রাসী জাকিরের মুক্তিতে হতবাক জনগণতে হতবাক

লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
অপরাধ

লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

রাউজানে মা ভাই বোনের হাতে প্রকৌশলী খুন!
অপরাধ

রাউজানে মা ভাই বোনের হাতে প্রকৌশলী খুন!

Next Post
‘ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’

‘ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

আজ পবিত্র শবেবরাত

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

পাঙ্গা লড়তে আইসেন না, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে

সাবেক এমপিসহ তিন আ.লীগ নেতার জামিন

নাসিরুদ্দীন পাটওয়ারীর নতুন ওয়েবসাইট ‘চান্দাবাজ ডট কম

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

সবচেয়ে কম সম্পদ যে উপদেষ্টার, বেড়েছে কতজনের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In