বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ অন্যান্য

প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫
0 0
A A
0
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
0
শেয়ার
0
ভিউস

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকসবজি বহনের বিষয়ে এক অভূতপূর্ব ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে পাঁচ প্রবাসীর একটি পরিবার।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার পথে তাদের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওইদিন, একই পরিবারের পাঁচ সদস্য লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাদের একটি হ্যান্ড লাগেজে ২৪ কেজি কাঁচা শাকসবজি বহন করা হচ্ছিল। কিন্তু চেকিংয়ের সময় টার্কিশ এয়ারলাইন্সের স্টাফরা জানান, হ্যান্ড লাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারে না। নিয়ম অমান্য করে অতিরিক্ত ওজন বহন করতে হলে নির্ধারিত ফি দিতে হবে।

যাত্রীরা ফি দিতে অপারগতা প্রকাশ করলে এয়ারলাইন্স স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন যাত্রীরা অভিযোগ করেন যে তাদের ‘হয়রানি’ করা হচ্ছে। তারা সেই সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

টার্কিশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, ওই যাত্রীরা ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তাদের সঙ্গে অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ ছিল, যার ভেতরে শাকসবজি ছিল। নিয়ম অনুযায়ী, হ্যান্ড লাগেজের ওজন সীমা অতিক্রম করায় তাদের সবজি বহন করতে নিষেধ করা হয়।

কিন্তু যাত্রীরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করেন। এতে এয়ারলাইন্সের স্টাফরা বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

ঘটনার একপর্যায়ে টার্কিশ এয়ারলাইন্সের স্টাফ শামস্ উদ্দিন যাত্রীদের একজনকে হোল্ডিং লাউঞ্জে নিয়ে যান। এভসেক সিকিউরিটিতে বিষয়টি জানানো হলে এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান এবং এলএসি সারোয়ার যাত্রীদের শান্ত করেন। এরপর তাদের সামনেই অতিরিক্ত শাকসবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

 

এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করতে পারেন। যাত্রীরা এই নিয়ম লঙ্ঘন করায় এ পরিস্থিতি তৈরি হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করেন।

 

ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই যাত্রীদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কড়া অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

 

টার্কিশ এয়ারলাইন্স এ ঘটনার পর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এয়ারলাইন্স।

 

শাহজালাল বিমানবন্দরের এই ঘটনা একদিকে নিয়মের প্রতি সচেতনতার অভাব এবং অন্যদিকে যাত্রী ও এয়ারলাইন্সের মধ্যে যোগাযোগ ঘাটতির চিত্র তুলে ধরেছে। যাত্রীদের নিয়ম মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এয়ারলাইন্সের পক্ষ থেকেও যাত্রীদের সঙ্গে আরও সহনশীল আচরণের প্রত্যাশা থাকে।

আরও পড়ুন

মাত্র ৬০ দিনে নির্মূল হবে ফ্যাটি লিভার, খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

আমিরাতের জুমার খুতবা: পারিবারিক বছর

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

ক্যাটাগরির থেকে আরও

আজ পবিত্র শবেবরাত
অন্যান্য

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন
অন্যান্য

আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব
অন্যান্য

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

বছরে বাংলাদেশি প্রবাসী কর্মীদের ৩১ শতাংশের অস্বাভাবিক মৃত্যু, উঠে এসেছে আরও ভয়ংকর তথ্য
অন্যান্য

প্রবাসে সড়ক দুর্ঘটনা এবং হার্ট অ্যাটাক বর্তমান সময়ে প্রবাসী ভাই-বোনদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ও বাঁচার উপায়

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি
অন্যান্য

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি

গণভোটে ‘হ্যাঁ’–তে সিল দিন: প্রধান উপদেষ্টা
অন্যান্য

গণভোটে ‘হ্যাঁ’–তে সিল দিন: প্রধান উপদেষ্টা

Next Post
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে

ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

আজ পবিত্র শবেবরাত

আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা: ইয়া আল্লাহ! আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

পাঙ্গা লড়তে আইসেন না, মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে

সাবেক এমপিসহ তিন আ.লীগ নেতার জামিন

নাসিরুদ্দীন পাটওয়ারীর নতুন ওয়েবসাইট ‘চান্দাবাজ ডট কম

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

সবচেয়ে কম সম্পদ যে উপদেষ্টার, বেড়েছে কতজনের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In