আলহামদুলিল্লাহ। তিনি পারিবারিক বন্ধনকে নেয়ামত হিসেবে সৃষ্টি করেছেন, ভালোবাসাকে স্থায়ীত্ব দান করেছেন এবং এই বন্ধনের মাধ্যমেই মানব জাতির ভিত্তি স্থাপন করেছেন।
মহান নবী মুহাম্মদ সাঃ আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল। তাঁর প্রতি অসংখ্য দরুদ ও সালাম।
হে মানবমণ্ডলী!
“তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন; তাঁর থেকেই সৃষ্টি করেছেন তাঁর স্ত্রী; এবং উভয়ের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নর–নারী।”
সূরা আন–নিসা ১
প্রিয় ভায়েরা,
আজকের খোৎবার বিষয়: বংশ ও তার মাহাত্ম্য।
বংশের অস্তিত্ব না থাকলে মানুষের পরিচয় নেই, আল্লাহর ইবাদত ও সমাজ প্রতিষ্ঠাও অসম্ভব। তাই বংশ বিস্তার শরিয়তের অন্যতম উদ্দেশ্য ও দায়িত্ব।
মহান আল্লাহ বলেন:
“(হে রাসুল সাঃ) আমি আপনার পূর্বে বহু রসুল পাঠিয়েছি, তাঁদেরকে স্ত্রী ও সন্তান দান করেছি।”
সূরা আর–রা’দ ৩৮
পবিত্র কুরআনে আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম ও ইমরান পরিবারের কথা উল্লেখ করেছেন —
“…ইবরাহিমের পরিবার, ইমরানের পরিবার…”
সূরা আলে ইমরান ৩৩
ইয়াকুব আঃ–এর পরিবার ও বিভিন্ন নবীদের পরিবারের কাহিনীও কুরআনে বর্ণিত হয়েছে।
আল্লাহ বলেন:
“এরা সবাই আল্লাহ প্রদত্ত হেদায়েতপ্রাপ্ত। কাজেই হে রাসুল, আপনি তাঁদের হেদায়েত অনুসরণ করুন।”
সূরা আল আনআম ৯০
মানবজীবনে পারিবারিক দায়িত্ব অত্যন্ত বড় বিষয়।
রসুলুল্লাহ সাঃ বলেছেন:
“কিয়ামতের দিন প্রত্যেক বান্দার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে—দায়িত্ব ঠিকভাবে পালন করেছিলো কি না।”
সুনানে নাসাঈ ৯১২৯
বংশ একটি বৃক্ষের মতো; যত বিস্তৃত হবে, তত শান্তি, সৌন্দর্য ও আনন্দ বয়ে আনবে।
আল্লাহ বলেন:
“ধন–সম্পদ ও সন্তান–সন্ততি দুনিয়ার শোভা।”
সূরা আল–কাহফ ৪৬
নবীগণ উত্তম সন্তান লাভের জন্য দোয়া করতেন—
ইব্রাহিম আঃ দোয়া করেন:
“হে আল্লাহ! আমাকে উত্তম সন্তান দান করুন।”
সূরা আস–সাফফাত ১০০
জাকারিয়া আঃ দোয়া করেন:
“আমাকে একটি উত্তরাধিকারী দান করুন—যে আমার ও ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে।”
সূরা মারইয়াম ৫–৬
মহানবী সাঃ বলেন:
“তোমরা অধিক সন্তান ধারণকারী নারীদেরকে বিয়ে করো।”
সুনানে আবু দাউদ ২০৫০
রিজিকের ব্যাপারে ভয় নেই—
আল্লাহ বলেন:
“আমি তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দিই।”
সূরা আল–ইসরা ৩১
এবং—
“আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে রাখেন।”
সূরা আশ–শুরা ৫০
অধিক জনসংখ্যা একটি দেশের শক্তি, সম্পদ ও মর্যাদার প্রতীক। বৃদ্ধ বয়সে সহায়তা এবং পরকালে নবী করিম সাঃ–এর গৌরব বৃদ্ধির মাধ্যমও বটে।
সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালকে পারিবারিক বছর ঘোষণা করেছে—পরিবারকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে।
মহান আল্লাহ বলেন:
“তোমাদের স্ত্রী তোমাদের কাছ থেকে শক্ত ওয়াদা নিয়েছে।”
সূরা আন–নিসা ২১
দোয়া:
হে আল্লাহ! পরিবার–পরিজনের দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।
আমাদের মা–বাবাকে ক্ষমা করুন এবং তাঁদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
MQM Saifullah Mehruzzaman
Khateeb
Shuja Bin Wahab Government Jame Mosque
Sharjah, UAE










