বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আন্তর্জাতিক

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
মার্চ ৯, ২০২৫
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং তাদের নেতৃত্বের কাছে এ মর্মে চিঠি পাঠিয়েছেন যে তিনি আশা করেন এই ইসলামিক প্রজাতন্ত্রটি আলোচনা করতে সম্মত হবে। দেশটি দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের ঘোর শত্রু।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (৭ মার্চ( ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আমি আশা করি আপনারা আলোচনা করবেন, কারণ সেটা ইরানের জন্য অনেক ভালো হবে। আমার মনে হয় তারা সেই চিঠি পেতে চায়। অন্য বিকল্পটি হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। কারণ আরেকটি পরমাণু অস্ত্র তৈরি হোক, সেটা আপনি হতে দিতে পারেন না।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে মন্তব্যের অনুরোধ করা হলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। ইরানে বর্তমানে সপ্তাহান্তের ছুটি চলছে।

মনে করা হচ্ছে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে উদ্দেশ করে লেখা। এ সম্পর্কে অনুরোধ করা হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব দেয়নি।

ট্রাম্প বলেন, “ইরানের বিষয়টি দুইভাবে নিস্পত্তি করা যায়: সামরিকভাবে, অথবা আপনি চুক্তি করতে পারেন। আমি চুক্তি করাটাই পছন্দ করব কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহৎ জনগোষ্ঠী”।

জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন, ইউক্রেনে মস্কোর ৩ বছরব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে মধ্যস্থতা করার প্রচেষ্টায় রাশিয়ার প্রতি আরও বেশি আপোষকামী অবস্থান নিয়েছেন যা পশ্চিমের মিত্রদের উদ্বিগ্ন করছে।

২০১৮ সালে, হোয়াইট হাউসে তাঁর প্রথম মেয়াদের এক বছরের ভেতরেই তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এই চুক্তি ছিল ইরানকে পারমানবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে একটি বহুজাতিক চুক্তি।

তিনি বলেন ফেব্রুয়ারি মাসে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করতে চান যা দেশটিকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখবে।

এই আলোচনা সম্পর্কে অবহিত একটি সুত্র মঙ্গলবার রয়টার্সকে বলেছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যাপারে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার একটি শান্তিপূর্ণ নিস্পত্তি করতে ক্রেমলিন যতটা সম্ভব তার সবটুকু করার সংকল্প ব্যক্ত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতির সমাধান করতে আন্তর্জাতিক প্রচেষ্টা সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন।

আরও পড়ুন

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

জরুরি সহায়তা চাওয়া নারী পুলিশের গুলিতে নিহত

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী

ক্যাটাগরির থেকে আরও

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প
আন্তর্জাতিক

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা
আন্তর্জাতিক

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি
আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক
আন্তর্জাতিক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

Next Post
মাগুরার শিশুটির ৪ দিনেও জ্ঞান ফেরেনি, এজাহারে লোমহর্ষক বর্ণনা

মাগুরার শিশুটির ৪ দিনেও জ্ঞান ফেরেনি, এজাহারে লোমহর্ষক বর্ণনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In