বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ অপরাধ

ত্রিভুজ প্রেম : দুজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে

নিউজ ডেস্কনিউজ ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪
0 0
A A
0
0
শেয়ার
0
ভিউস
সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে আরেক প্রেমিক আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন- শাহজাদপুর শহরের শাহাপাড়ার বাসুদেব দাসের মেয়ে কণ্ঠ শিল্পী সুদীপ্তা দাস কেকা (২৬) ও উপজেলার গাড়াদহ গ্রামের বিকাশ কর্মকারের ছেলে হৃদয় কর্মকার মদন (৩০)।

জানা যায়, নিহত কণ্ঠ শিল্পী অবিবাহিত কেকা স্থানীয় পুরবী সংগীত বিদ্যালয়ের মেধাবী কণ্ঠশিল্পী ছিলেন। তিনি সংগীতে রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন। নিহত হৃদয় কর্মকার মদন ব্যক্তি জীবনে বিবাহিত।

তার পরিবারে স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি একটি ওষুধ কম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার ঠনঠনিয়া হিন্দপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। 

অপরদিকে আত্মগোপনে থাকা কণ্ঠ শিল্পী অবিবাহিত আসাদ (২৭) বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে গান করার পাশাপাশি প্যাড বাজান।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, হৃদয় কর্মকার মদন গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। 

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলেন, ‘গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কণ্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকা নিজবাড়িতে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয় দুটি হাসপাতালে ও পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়ায় নেওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার রাতে নিহতের লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুটি আত্মত্যার ঘটনায় পরিবারের কেউ মুখ খুলছেন না। তবে আমরা জানতে পেরেছি, কণ্ঠশিল্পী কেকার সঙ্গে দুই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে- প্রেমের কারণে পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় বিবাহিত হৃদয় কর্মকার মদন আত্মহত্যা করেছেন। আর সেটি জানার পরই প্রেমিকা কেকাও আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন। ঘটনার পর থেকে আরেক প্রেমিক আসাদ আত্মগোপনে রয়েছেন। আমরা সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করছি।’

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post

যুক্তরাজ্যে বিএনপি নেতাদের সঙ্গে সালাহউদ্দিন আহমেদের সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In