আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।










