বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ জাতীয়

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসায় জামানত আরোপ, যা জানা প্রয়োজন

নিউজডেস্কনিউজডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬
0 0
A A
0
বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসায় জামানত আরোপ, যা জানা প্রয়োজন
0
শেয়ার
20
ভিউস

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এক পাইলট প্রোগ্রামের অধীনে এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের মার্কিন বি১/বি২ (ভ্রমণ ও ব্যবসা) ভিসা পাওয়ার জন্য ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানত প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ)-এর ২২১ (জি) (৩) ধারার আলোকে ভিসা জামানতের তালিকায় দেশ অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের স্টেড ডিপার্টমেন্ট। এই তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত, যা আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য কার্যকর হবে। তাই এই ভিসা বন্ড বা ভিসা জামানত সম্পর্কে যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কিছু তথ্য জেনে সচেতন থাকা প্রয়োজন। না হলে যুক্তরাষ্ট্র ভ্রমণের সম্ভাব্যতা হারানোর পাশাপাশি দালালের দ্বারা প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে।

 

 

সাধারণভাবে যা জানা যায়যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা আবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ ‘ভিসা সাক্ষাৎকার’, যা মার্কিন দূতাবাসের একজন কনস্যুলার অফিসার নিয়ে থাকেন। এই সাক্ষাৎকারের সময়েই কনস্যুলার অফিসার নির্ধারণ করবেন যে, আবেদনকারীকে কত টাকা জামানত দিতে হবে। এর পরিমাণ হতে পারে ৫ হাজার বা ১০ হাজার বা ১৫ হাজার মার্কিন ডলার। এই অর্থ কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষের কাছে নয়, বরং সরাসরি মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্মের (Pay.gov) মাধ্যমে জমা দিতে হবে।

 

 

কনস্যুলার অফিসারের নির্দেশ ছাড়া আগে থেকে কোনো টাকা জমা দেবেন না। এই বন্ড দিয়ে ভিসা পেলেও, যুক্তরাষ্ট্রের যে কোনো বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে প্রবেশ এবং সেখান থেকে প্রস্থানের সুবিধা পাবেন না ভ্রমণকারী। ভ্রমণকারীকে বাধ্যতামূলকভাবে নিউইয়র্কের জন এফ কেনেডি, ভার্জিনিয়ার ওয়াশিংটন ডুলেস এবং বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেছে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যে, জামানত প্রদান করা ভিসা পাওয়াকে নিশ্চিত করে না।জামানত ফেরত পাওয়ার নিয়ম কী?

 

 

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) যদি রেকর্ড করে যে, ভিসাধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে অনুমোদিত অবস্থান-মেয়াদের শেষ তারিখের আগে বা নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন, অথবা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ভিসাধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্রমণই করেননি, অথবা ভিসাধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রের কোনো প্রবেশ বন্দরে প্রবেশের জন্য আবেদন করেছেন কিন্তু প্রবেশের অনুমতি পাননি তাহলে তার দেওয়া ভিসা জামানত ফেরত দেওয়া হবে।

 

 

বাংলাদেশিদের জন্য এর সার্বিক প্রভাব কী?

 

 

যুক্তরাষ্ট্র ভ্রমণে সফরকারীদের খরচ বাড়বে। এখন থেকে ভিসা আবেদন করার আগে জামানতের টাকা প্রস্তুত রাখা লাগবে। এটা ভ্রমণ খরচের ওপর বড় চাপ ফেলবে। শিক্ষার্থীদের ভিসার সময় এই প্রকল্পের আওতায় জামানত দিতে হবে না। তবে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আসার সময় অথবা সমাবর্তনের সময় মা-বাবা, ভাই-বোন বা অন্যান্য স্বজনদের আনতে চান, তাদের জন্য এটি অতিরিক্ত অর্থের বোঝা।

 

 

একইভাবে, ‘ফ্যামিলি রি-ইউনিয়ন’ বা স্বজনদের সাথে সাক্ষাতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা সহজে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না, কারণ টাকাটা আগে সংগ্রহে রাখতে হবে। এছাড়াও ওভারস্টে বা অন্য কোনো নিয়ম ভঙ্গ করলে ব্যক্তিগত অর্থ এবং ভবিষ্যতের ভিসা সুযোগে বড় প্রভাব পড়তে পারে।

 

 

আর কোন কোন দেশের জন্য এই নিয়ম কার্যকর আছে?

 

 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের হালানাগাদকৃত তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি বিসাউ, কিরগিজিস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জিম্বাবুয়ে ও ভেনেজুয়েলার জন্য এই নিয়ম কার্যকর হবে।

 

 

এছাড়াও গত বছরের ২০ আগস্ট থেকে জাম্বিয়া ও মালাওয়ি, ২৩ অক্টোবর থেকে মৌরতানিয়া, সাওটোম ও প্রিন্সপে এবং তানজানিয়া এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে নামিবিয়া ও তুর্কমেনিস্তানের ভিসা আবেদনে জামানত প্রদানের নিয়ম কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।ভিসা জামানত প্রোগ্রামের উদ্দেশ্য

 

 

‘ওভারস্টে’ অর্থাৎ ভ্রমণকারীর জন্য নির্ধারিত সময়সীমার বেশি অবস্থান কমাতে এই পাইলট প্রোগ্রাম চালু করেছে যুক্তরাষ্ট্র। এই প্রোগ্রামের মূল্য লক্ষ্য হলো নন-ইমিগ্র্যান্ট বি১/বি২ ভিসা আবেদনকারীদের প্রবেশ ও প্রস্থান নিয়ম মেনে চলা নিশ্চিত করা। এই জামানত আরোপের পেছনে আরও একটি প্রেক্ষাপট রয়েছে।

 

 

ভিসা আবেদনের সময় যথেষ্ট আর্থিক সক্ষমতা প্রমাণে ভুয়া দলিল প্রদানের প্রবণতা লক্ষ্য করা যায় বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলোর নাগরিকদের মাঝে। তাদের অনেকেই আবার যুক্তরাষ্ট্রে গিয়ে ওভারস্টে অবস্থায় অথবা রাজনৈতিক আশ্রয় লাভের (অ্যাসাইলাম) আবেদনের পর যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সুবিধা নেন।

 

 

দেশটির ফেডারেল, স্টেট এবং সিটি গভর্নমেন্টের জটিল তবে সুরক্ষিত আইনি ব্যবস্থার কারণে আবেদনকারীকে এসব সুবিধা প্রদান অস্বীকারের আইন তৈরি অনেক দুরূহ। তাই এমন ভ্রমণকারীদের প্রবেশ কমানো এবং প্রবেশ করলেও তাদেরই অর্থে সরকারি সুবিধা দেওয়ার ব্যবস্থা করতেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই ভিসা জামানত প্রোগ্রাম কার্যকর করেছে।

 

 

‘ওভারস্টে’ বিষয়ক প্রতিবেদন ও বাংলাদেশের চিত্র

 

 

এই ওভারস্টে সম্পর্কিত একটি প্রতিবেদন গত জুলাইতে মার্কিন কংগ্রেসে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। অর্থবছর ২০২৪ সালের ওপর নির্মিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে, সে বছর মোট ৪ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ১০৮ জন নন-ইমিগ্র্যান্ট দর্শনার্থীর যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা ছিল। অর্থবছর ২০২৩ থেকে এই সংখ্যা ১৯ দশমিক ৬ শতাংশ বেশি। তবে এদের মাঝে ৫ লাখ ৩৮ হাজার ৫৪৮ জন ‘ওভারস্টে’ করেছেন অর্থাৎ যুক্তরাষ্ট্র ছেড়ে যাননি। ওভারস্টে এর হার এক দশমিক ১৫ শতাংশ। ওভারস্টে করা দর্শনার্থীদের মাঝে মাত্র ৫৫ হাজার ৫৯৪ জন অর্থাৎ শূন্য দশমিক ১১ শতাংশ ভিসার নির্ধারিত মেয়াদের পরে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তবে সিংহভাগ ৪ লাখ ৮২ হাজার ৯৫৪ জন অর্থাৎ ১ দশমিক ১৫ শতাংশ দর্শনার্থী যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন বা যুক্তরাষ্ট্র ছেড়ে যাননি।

 

 

এদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যার তথ্য এই প্রতিবেদনেও এসেছে। ওই বছর ৩৮ হাজার ৫৯০ জন বাংলাদেশির যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা ছিল। তবে ২ হাজার ২১৩ জন নির্ধারিত সময়ের মাঝে যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি। অর্থাৎ বাংলাদেশিদের মাঝে ওভারস্টের হার ৫ দশমিক ৭৩ শতাংশ। এদের মাঝে নির্ধারিত সময়ের পর অর্থাৎ ওভারস্টে করে দেশ ছেড়েছেন ৫১ জন। আর বাকি ২ হাজার ১৬২ জনই ভিসায় নির্ধারিত সময়ের পরেও যুক্তরাষ্ট্র থেকে গেছেন।

 

 

এই নিয়ম কাদের জন্য সবচেয়ে বিপজ্জনক?

 

 

যারা আর্থিকভাবে দুর্বল

 

 

>> যারা পর্যটন, আত্মীয়-বন্ধুদের জন্য ভিসা চান তাদের জন্য ৫-১৫ হাজার ডলার জামানত দেওয়া খুব কঠিন হতে পারে।

 

 

>> অনেক পরিবারে এটিকে ভিসা আবেদনই অসম্ভব করার মতো বাধা হিসেবেও দেখা হচ্ছে।

 

 

যারা নিয়ম পালনে অসাবধান

 

 

>> যারা ভিসা পেয়ে যাওয়ার পরও সঠিক সময়ে যুক্তরাষ্ট্র ছাড়তে না পারেন, তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

 

 

>> ওভারস্টের হার যেসব দেশের ক্ষেত্রে বেশি, তাদের নাগরিকদের প্রভাব আরও বেশি।

 

 

পরিবার ভ্রমণ বা স্বল্প সময়ের সফরকারীরা

 

 

>> ছোটখাটো ভ্রমণ, সমাবর্তন বা চিকিৎসাসহ সাধারণ উদ্দেশ্যে যারা যাচ্ছেন, তাদের জন্য এই অর্থ জমানো কঠিন।

 

 

কাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই?

 

 

ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত যারা : যারা যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারেন তাদের জন্য এই প্রোগ্রামে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। কারণ যেসব দেশের নাগরিক ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় ভিসা ছাড়া যেতে পারেন, তাদের জন্য এই জামানতের প্রয়োজন নেই। বাংলাদেশের নাগরিক এই সুবিধা পান না, তাই বাংলাদেশের আবেদনকারীদের এই দুশ্চিন্তা থাকবে।

 

 

যাদের ইতোমধ্যে ভিসা আছে : যারা ইতোমধ্যে বৈধ বি১/বি২ ভিসা পেয়ে গেছেন এবং ভিসার মেয়াদ আছে তাদের এই নিয়মের আওতায় পড়তে হবে না। তবে ভিসার মেয়াদের কোনো সময় যুক্তরাষ্ট্র ভ্রমণ সংশ্লিষ্ট ফেডারেল আইন লঙ্ঘন করলে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে প্রবেশকালে তাদের ওপরও জামানত শর্ত কার্যকর হতে পারে।

 

 

ন্যূনতম বন্ড প্রয়োজন নয় এমন ভিসা ক্যাটেগরি যাদের : স্টুডেন্ট ভিসা (এফ১), ওয়ার্ক ভিসা (ইবি-১, ইবি-২, ইবি-৩) ইত্যাদি এই নিয়মের আওতায় পড়ে না। এটা শুধু বি১/বি২ টুরিস্ট বা বিজনেস ভিসার জন্য।

 

 

আবার যারা ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, সহজ ভাষায় যাদের গ্রিনকার্ড ভিসা বলে, তারাও এই জামানতের আওতামুক্ত।

আরও পড়ুন

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আমিরাতে ফ্রিল্যান্স ভিসা: ধরন, খরচ ও যোগ্যতা

বিনা শুল্কে কয়টি মুঠোফোন আনতে পারবেন বিদেশ যাত্রী

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
জাতীয়

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

Next Post
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In