বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ জাতীয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

নিউজডেস্কনিউজডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬
0 0
A A
0
চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ
0
শেয়ার
5
ভিউস

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে বহুমুখী চাপের মধ্যেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর ২০২৫ সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, জাহাজ চলাচল, রাজস্ব আয় এবং অবকাঠামো সম্প্রসারণ— সব প্রধান সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধির মাধ্যমে বন্দর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

 

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের একক)। আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউ। ফলে এক বছরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউ, যার প্রবৃদ্ধির হার ৪ দশমিক ০৭ শতাংশ।একই সময়ে আমদানি-রপ্তানি কার্গো (পণ্য) হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ টন। ২০২৪ সালে যা ছিল ১২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১৪ টন। এ হিসাবে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৯৮ টন, প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৪৩ শতাংশ।

 

 

২০২৫ সালে বন্দরে মোট ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যেখানে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৮৫৭টি। এক বছরে জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ৪০৬টি, যা ১০ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এর আগে কখনো এত বেশি কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের নজির নেই।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, ইয়ার্ডের ধারণক্ষমতা বৃদ্ধি এবং জাহাজ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। উন্নত ব্যবস্থাপনার কারণে ২০২৫ সালে বেশিরভাগ সময় বন্দরে জাহাজের ‘ওয়েটিং টাইম’ প্রায় শূন্যে নেমে আসে।

 

 

কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি অপারেটরের পরিবর্তে চিটাগং ড্রাইডক লিমিটেড পরিচালনা শুরু করায় কনটেইনার হ্যান্ডলিং প্রায় ১১ শতাংশ বেড়েছে। এর প্রভাব পুরো বন্দরের কার্যক্রমে ইতিবাচকভাবে পড়েছে। ইয়ার্ডের সক্ষমতা বাড়ায় পণ্য সংরক্ষণ ও ডেলিভারিও সহজ হয়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের বড় অংশের প্রবৃদ্ধি এসেছে বাল্ক কার্গো থেকে। এ খাতে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশেরও বেশি।

 

 

২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ বেশি। একই বছরে বন্দর সরকারকে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব প্রদান করেছে।

 

 

বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে চালু করা হয়েছে অনলাইন ই-গেট পাস, অনলাইন বিল জেনারেশন এবং ই-পেমেন্ট ব্যবস্থা। এরই অংশ হিসেবে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর এক দিনে সর্বোচ্চ ৬ হাজার ৭৬১টি ই-মুট পাস ইস্যু করা হয়, যা ডিজিটাল ব্যবস্থাপনার কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

 

 

সার্বিকভাবে, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও চট্টগ্রাম বন্দরের এ রেকর্ড অগ্রগতি দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
আমিরাতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জিয়াফত

আমিরাতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জিয়াফত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In