বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ জাতীয়

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

নিউজডেস্কনিউজডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬
0 0
A A
0
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ
0
শেয়ার
6
ভিউস

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে নির্মাণকাজ সাময়িক স্থগিত করেছে বিএসএফ।

 

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের সদস্যরা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা পাকা রাস্তার কাজ শুরু করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা প্রদান করে। এসময় বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেয়।এর আগে, একই দিন বিকাল ৩টার দিকে ১ম দফা রাস্তা নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বিকাল সোয়া ৩টার দিকে ৯৩৪ নম্বর মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ রাস্তার কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিজিবির টহলদল সীমান্ত থেকে চলে গেলে বিকাল চারটার দিকে আবারও নির্মাণকাজ শুরু করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে ঘটনাস্থলে দ্বিতীয় দফা পতাকা বৈঠকের আহ্বান জানায় ভারতীয় বিএসএফ। এসময় সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। স্বল্প সময়ের বৈঠকে আগামী ১৩ জানুয়ারী অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়ে রাস্তা নির্মাণের কাজ সাময়িক বন্ধ রাখে বিএসএফ।বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর ১নং সাব পিলার থেকে ১১নং সাব পিলার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার প্রধান সড়ক। সীমান্তঘেঁষা ভারতীয় এই সড়কটির ১ কিলোমিটার জায়গা শূন্য লাইন থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শূন্য লাইন থেকে উভয়দেশের ১৫০ গজের মধ্যে কোনো প্রকার পাকা স্থাপনা নির্মাণের নিয়ম নেই। কিন্তু সেই আইন অমান্য করে বিএসএফ পাকা সড়ক নির্মাণকাজ শুরু করেসীমান্তবাসী মজিবর রহমান ও উমর আলী মন্টুসহ স্থানীয়রা জানান, গত তিন চার দিন থেকে সীমান্তঘেঁষা ১ কিলোমিটার পুরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে ভারতীয় বিএসএফ। তারা রাতের-আধারে কাজ চালিয়ে যাচ্ছেন। বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা দিলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ করেনি।

 

 

তারা আরও বলেন, আজ আমরা এলাকাবাসী বিজিবিকে সহযোগিতা করে রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুবার পতাকা বৈঠক হয়েছে। কিন্তু সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও রাতের আধারে কাজ আশঙ্কা রয়েছে।

 

 

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের বলেন, বৈঠকে চলাকালীন উভয় দেশের অধিনায়ক পর্যায়ে ফোনালাপ হয়েছে। আগামী ১৩ জানুয়ারির আগে বিএসএফ আর কাজ করবে না বলে সম্মত হয়েছে। সেদিন পতাকা বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In