বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ জাতীয়

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

নিউজডেস্কনিউজডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬
0 0
A A
0
চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
0
শেয়ার
0
ভিউস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রামদাসহ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত কর্মীর নাম নূর হোসেন বিপ্লব (২৩) ওরফে আতঙ্ক বিপ্লব।

 

 

তিনি চবিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী এবং তার বাবা শাহ আমানত হলের বাবুর্চি বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি ‘চোরাই’ মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন স্থানীয় শিক্ষার্থীর সঙ্গে বিপ্লবের বিরোধ তৈরি হয়। বিপ্লব ফোনটি ফেরত চাইলেও টাকার অঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে অমিল ছিল। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় শাহ আমানত হলে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ জড়ো হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বিপ্লব ক্ষিপ্ত হয়ে রামদা হাতে নিয়ে হলে প্রবেশ করেন এবং প্রতিপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে।আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে বিপ্লব জানান, সে স্থানীয় যুবলীগ নেতা হানিফের ভাই ইকবালের কর্মী। তবে তার দাবি, যারা অভিযোগকারী তারা আগে তার সাথেই ছাত্রলীগ করতেন, কিন্তু বর্তমানে ছাত্রদলের আশ্রয়ে রয়েছে।

 

 

তিনি আরও জানান, আমার সঙ্গে পূর্বে রাজনীতি করা সহকর্মীরা বেইমানি করেছে। আমার রাগ তখনই হয়েছে, যখন ওরা আমার সঙ্গে এমন কাজ করেছে। আমি তখন রামদা নিয়ে তাদের ভয় দেখানো জন্য গিয়েছিলাম।’

 

 

অন্যদিকে, প্রক্টোরিয়াল বডি অভিযোগকারীদের মোবাইল পরীক্ষা করে তাদেরও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে। মূলত পূর্বপরিচিত ও বন্ধু মহলের মধ্যেই এই বিরোধের সৃষ্টি হয়।

 

​

 

চাকসুর আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘উভয় পক্ষই বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের বিরোধ মীমাংসার নামে বহিরাগতদের আনা মোটেও কাম্য নয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’

 

 

​তিনি জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
প্রথম আরব নারী হিসেবে এন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলো আমিরাতি কিশোরী

প্রথম আরব নারী হিসেবে এন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলো আমিরাতি কিশোরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In