সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান।
মাসিক উপবৃত্তি।
গবেষণা ও স্বাস্থ্য ভাতা প্রদান।
আবাসন সুবিধা ও ভ্রমণ ভাতা প্রদান।
ভিসা আবেদনের ফি।
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে।
আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট–এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট–বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
পাসপোর্ট।
স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ)।
রিসার্চ প্রপোজাল ও রেফারেন্স লেটার দুইটি।
আবেদনের শেষ তারিখ: আগামী ২ মার্চ।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদনের বিস্তারিত https://www.ku.ac.ae/postgraduate-admissions ওয়েবসাইটে জানা যাবে।










