বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ টপ নিউজ

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট

নিউজডেস্কনিউজডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
0 0
A A
0
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট
0
শেয়ার
22
ভিউস

সৌদি আরবের জেদ্দা থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে আলমগীর শেখ নামের এক প্রবাসী। গাজীপুরের ব্যস্ত চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে সঙ্গে থাকা সব অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

 

 

ভুক্তভোগী আলমগীর শেখ ময়মনসিংহের গফরগাঁও থানাধীন আসাহার গ্রামের বাসিন্দা। তিনি আতাব উদ্দিন ও জামিলা খাতুনের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দায় কর্মরত থাকার পর সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সেখান থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপথে একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র কৌশলে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে। গাজীপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তার ধারে ফেলে রেখে সঙ্গে থাকা লাগেজ, নগদ টাকা, সৌদি রিয়াল, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা।দুপুরের দিকে পথচারীরা মহাসড়কের পাশে একজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। স্থানীয় জনতা তাকে বসিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এবং কথা শোনার চেষ্টা করেন। এ সময় তার কাছে কেবল একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে পরিচয় নিশ্চিত করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তখনও তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না।

 

 

পথযাত্রী মাওলানা ইসমাইল হোসেন জানান, ওই প্রবাসী ভাইকে দেখে মনে হচ্ছিল তাকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। পরে জ্ঞান ফিরে এলে তিনি জানান, বিমানবন্দর থেকে ওঠা মাইক্রোবাসেই তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

 

 

পরিবারের সদস্যরা জানান, মাইক্রোবাসে করে ত্রিশাল অভিমুখে রওনা দেওয়ার পর দীর্ঘ সময় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, তাদের প্রবাসী স্বজন গাজীপুর চৌরাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন।

 

 

একজন প্রবাসীর দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ ও জীবনের সঞ্চয় দেশে ফেরার পথে এভাবে লুট হয়ে যাওয়াকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা বলছেন, বিমানবন্দর থেকে বাড়ি ফেরা প্রবাসীরা দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হচ্ছেন। অথচ কার্যকর নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা এখনো জোরদার হয়নি।

 

 

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ কালবেলাকে বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার স্বজনরা নিয়ে গেছেন। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

 

স্থানীয়রা অবিলম্বে ছিনতাইকারীচক্র শনাক্ত করে গ্রেপ্তার, পাশাপাশি বিমানবন্দর থেকে বাড়ি ফেরত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In