বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ টপ নিউজ

আরব আমিরাতের জুমা’র খোৎবা: ইয়া রব! আপনার সুমহান দরবারে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি

নিউজডেস্কনিউজডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫
0 0
A A
0
আরব আমিরাতের জুমা’র খোৎবা: ইয়া রব! আপনার সুমহান দরবারে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি
0
শেয়ার
56
ভিউস

সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। যিনি পার্থিব জীবনকে করেছেন কর্মক্ষেত্র এবং অলসতা ও উদাসীনতাকে ঘৃণা করেন।

 

আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহানবী সাঃ আল্লাহর বান্দা ও রাসুল।

 

নিশ্চয়ই আল্লাহ পরহেজগার ও দানশীল বান্দাদের সাথেই রয়েছেন।

সূরা আন নাহাল ১২৮

 

অলসতা ও উদাসীনতা মানুষের মানসিক শক্তি কেড়ে নেয়। দুর্বল করে দেয়। মানুষ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। ইবাদত ও দুনিয়ার কাজে মানুষকে অকর্মণ্য করে দেয়।

 

এই অলসতা ও উদাসীনতা থেকে মুক্তির জন্য প্রিয় রাসুল সাঃ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। দোয়াটি হলো—

 

“আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল আজযি ওয়াল কাসাল।”

 

অর্থাৎ—

“ইয়া রব! আমি আপনার দরবারে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।”

 

সহীহ বুখারি ৬৩৭৭

আল আদাবুল মুফরাদ ৮০১

 

সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ বলেন—

“আমি অলস ব্যক্তিকে ঘৃণা করি।”

 

রেফারেন্স:

معجم المناهي اللفظية ٦٥٨

 

আল্লাহ তাঁর নবী-রাসুলদেরকেও আঃ কাজ করার নির্দেশ দেন এবং বলেন—

“হে রাসুলগণ (আঃ)! পবিত্র খাবার গ্রহণ করুন এবং উত্তম কাজ করুন। আমি আপনাদের কাজের বিষয়ে সম্যক অবগত আছি।”

সূরা মু’মিনুন ৫১

 

মহানবী সাঃ বলেন—

“পরিশ্রম করো এবং তাকদীরের উপর ভরসা করে হাত-পা গুটিয়ে বসে থেকো না।”

সুনানে ইবনে মাজাহ ৭৮

 

আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা ওমর ফারুক রাঃ একদা মসজিদে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন—

“তোমরা কারা? কী করছো?”

 

তারা বলল—

“আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি।”

অর্থাৎ— তিনি খাওয়ালে খাবো!

 

খলিফা ওমর রাঃ তাদেরকে কঠোরভাবে ভর্ৎসনা করে বললেন—

“এভাবে বসে না থেকে রিজিকের সন্ধান করো। ‘হে আল্লাহ! আমাকে রিজিক দাও’ বলে বসে থেকো না। তোমরা তো জানো, আকাশ থেকে স্বর্ণ-রৌপ্য নেমে আসে না।”

 

شعب الايمان ٨١/٢

 

কবি বলেন—

“অলস মানুষের সাহচর্যে যেও না। না জানি কত মানুষ ফিতনার শিকার হয়ে ধ্বংস হয়ে গেছে!”

 

রেফারেন্স:

أدب الدنيا و الدين ص ١٠٧

 

মহানবী সাঃ বলেছেন—

“মানুষ তার বন্ধুর আদর্শ অনুসরণ করে থাকে। তাই তোমাদের প্রত্যেকের উচিত—কার সাথে বন্ধুত্ব করছো, তা ভেবে দেখা।”

সুনানে আবু দাউদ ৪৮৩৩

 

মহানবী সাঃ বলেছেন—

“যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে প্রফুল্ল মনে সকাল শুরু করে। অন্যথায় সে বদমেজাজ ও উদাসীন অবস্থায় দিন কাটায়।”

সহীহ বুখারি ১১৪২

সহীহ মুসলিম ৭৭৬

 

মহানবী সাঃ বলেছেন—

“উপকারী বিষয়ের প্রতি আগ্রহী হও। নিজেকে অক্ষম মনে করো না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।”

সহীহ মুসলিম ২৬৬৪

 

খলিফা ওমর ইবনুল খাত্তাব রাঃ এক ব্যক্তিকে ঢুলে ঢুলে, অলস ও উদাসীনভাবে ইবাদত করতে দেখে রাগান্বিত হয়ে বললেন—

“আমাদের দ্বীনকে মৃত অবস্থায় উপস্থাপন করো না।”

অর্থাৎ— উদাসীন ও প্রাণহীন ইবাদত করো না।

 

রেফারেন্স:

الكامل في اللغة و الادب ١٢٢/٢

 

তোমরা সবাই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে—

বলেছেন বিশ্বনবী সাঃ।

সহীহ বুখারি ২৪০৯

সহীহ মুসলিম ১৮২৯

 

তিনিই (আল্লাহ) তোমাদের জন্য ভূখণ্ডকে বশীভূত করে দিয়েছেন। অতঃপর তোমরা তার উপর চলাফেরা করছো।

সূরা আল মুল্ক ১৫

 

যে ব্যক্তি অলসতায় লিপ্ত থাকে, সে অবশ্যই হতাশ হবে।

রেফারেন্স:

أدب الدنيا و الدين ٣٢٠

 

ইয়া রব! আমাদেরকে অলসতা ও উদাসীনতা থেকে হেদায়েত দান করুন। ইহকাল ও পরকালের জন্য উত্তম কাজে আমাদেরকে ব্যস্ত রাখুন।

 

আমাদের মা–বাবাদেরকে ক্ষমা করুন। তাঁদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

আমিন, ইয়া রব্বাল আলামীন।

 

এমকিউএম সাইফুল্লাহ মেহরুজ্জামান

খতিব

শুজা বিন ওহাব সরকারি জামে মসজিদ

শারজাহ, সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

ক্যাটাগরির থেকে আরও

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
জাতীয়

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
আমিরাত সংবাদ

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি
জাতীয়

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই
জাতীয়

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব : ফেলানীর ভাই

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
জাতীয়

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
জাতীয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

Next Post
আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব

আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In