প্রশংসা কেবলই মহামান্য আল্লাহর জন্য, যিনি মানবজাতিকে সে সব জ্ঞান প্রদান করেছেন—যা তারা আগে জানত না।
সূরা আল আলাক : ৫
আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল।
আল্লাহ বলেন:
“তোমরা সবাই আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের শিক্ষা দান করেন এবং তিনি সর্ব বিষয়ে জ্ঞাত।”
সূরা আল বাক্বারা : ২৮২
মানবজাতির উপর আল্লাহর অন্যতম বড় ইহসান হলো—ইল্ম, মেধা ও আবিষ্কারের ক্ষমতা দান করা।
মায়ের গর্ভে কেউই কিছু জানে না।
আল্লাহ বলেন:
“আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের উদর থেকে বের করেছেন—যখন তোমরা কিছুই জানতেই না। তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বিবেক—যাতে তোমরা শুকরিয়া আদায় করো।”
সূরা আন নাহল : ৭৮
আল্লাহ মানুষকে এমন মেধা প্রদান করেছেন—যার মাধ্যমে তারা গবেষণা করে দুনিয়ার কাজকে দ্রুত, নিখুঁত ও সুবিধাজনক করে তুলেছে। আসমান–জমিনের সবকিছুই মানুষের সেবায় নিয়োজিত।
আল্লাহ বলেন:
“আসমান ও জমিনে যা কিছু আছে—সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।”
সূরা আল জাছিয়া : ১৩
প্রিয় ভায়েরা!
এ.আই. বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির কল্যাণে এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
এটি—
• জীবনকে সহজ করেছে
• কাজের সময় কমিয়েছে
• মান উন্নয়ন করেছে
• জ্ঞান অর্জনকে সহজ করেছে
• দায়িত্ব পালনকে দ্রুত ও কার্যকর করেছে
আল্লাহ বলেন:
“তিনিই সেই সত্তা—যিনি তোমাদেরকে পৃথিবীতে খলীফা করেছেন এবং তোমাদের মর্যাদার ভিন্নতা দ্বারা পরীক্ষা করেন।”
সূরা আল আনআম : ১৬৫
এ.আই.-এর ইল্ম অর্জন করুন
• নিজে শিখুন
• সন্তানদের শিখান
• প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলান
আল্লাহ বলেন:
“(হে নবী ﷺ) বলুন—হে আমার রব! আমার ইল্ম বৃদ্ধি করুন।”
সূরা ত্বহা : ১১৪
এই দোয়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে চাইতে হবে।
এ.আই. শেখা—কল্যাণের পথে ব্যয় করা, এবং এর ক্ষতিকর দিক থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করা—অত্যন্ত জরুরি।
রাসূল ﷺ বলেন:
“যা তোমার উপকারে আসে—তার প্রতি মনোযোগী হও।”
সহিহ মুসলিম : ২৬৬৪
এ.আই. ভালো কাজে ব্যবহার করতে হবে—মন্দ কাজে নয়।
সত্য-মিথ্যা যাচাই করা ইল্মের অর্ধেক।
(আল-খাতিব আল-বাগদাদি, আল-কিফায়াহ, ১/১৬৬)
সঠিক ইল্ম অর্জন করা একটি আমানত।
আল্লাহ বলেন:
“আমানতদারকে তার আমানত ফিরিয়ে দিতে আল্লাহ তোমাদের নির্দেশ দেন।”
সূরা আন নিসা : ৫৮
সংযুক্ত আরব আমিরাত—এ.আই. ব্যবহারে বিশ্বের মডেল
এই দেশ সকল সেক্টরে এ.আই. ব্যবহার করে—
• উন্নয়ন
• নিরাপত্তা
• যোগাযোগ
• সেবা
• স্বাস্থ্য
• শিক্ষা
সবকিছুতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে।
এই প্রযুক্তির উদ্ভাবকগণ মানবতার জন্য এক বড় উপকার করেছেন।
রাসূল ﷺ বলেন:
“যে তোমার সাথে উত্তম আচরণ করে—তাকে প্রতিদান দাও। আর প্রতিদান দিতে না পারলে তার জন্য দোয়া করো—যেন বুঝা যায় তুমি তার প্রতিদান দিচ্ছো।”
আবু দাউদ : ৫১০৯
দোয়া
ইয়া আল্লাহ!
আমাদেরকে উত্তম কাজে মনোনিবেশ করার তাওফিক দিন।
দেশ ও জাতির কল্যাণ দান করুন।
আমাদের পরকালের মুক্তি দান করুন। আমিন।
আমাদের মা–বাবাকে ক্ষমা করুন।
তাঁদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
ইমামের নাম: এমকিউএম সাইফুল্লাহ মেহরুজ্জামান
খতিব
শুজা বিন ওয়াহাব সরকারি জামে মসজিদ, শারজাহ, ইউএই










