শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ জাতীয়

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

নিউজডেস্কনিউজডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫
0 0
A A
0
৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর
0
শেয়ার
45
ভিউস

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার পর মা কুকুরটি বাচ্চাদের খোঁজে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে।

 

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজার সামনে দাঁড়িয়ে ছিল মা কুকুরটি। উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ দৃশ্য দেখা গেছে।গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মা কুকুরটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষের সামনে ঘুরঘুর করছে। এটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি কয়েকজন কর্মচারী। দুপুর ১২টার দিকে কুকুরটিকে আদর করে নিচে নামান কয়েকজন। বিকেল পর্যন্ত কুকুরটি উপজেলা পরিষদের আশপাশে ঘুরঘুর করছিল।৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিশি বেগম নামের এক নারীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে ৮টি ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করেন তিনি।নিশি বেগম ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত নারীর স্বামীকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (১ ডিসেম্বর) রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে তার কোয়াটার থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কুকুরছানা হত্যাকারী অভিযুক্ত নিশি বেগম বলেন, বাচ্চাগুলো এবং কুকুরটি আমার বাসার সিঁড়ির পাশে থাকত। বাচ্চাগুলো আমাদের খুবই ডিস্টার্ব করত, তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি গাছের পাশে রেখে আসি। এরপর হয়তো কোনোভাবে পুকুরের মধ্যে পড়ে যায়। আমি নিজে বাচ্চাগুলোকে পুকুরে ফেলে দিইনি।

 

 

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, এটা খুবই অমানবিক। মা কুকুর ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে। তাকে আমাদের লোকজন চিকিৎসা দিয়েছে। প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর অধীনে কুকুরছানা হত্যার অপরাধে মামলার একটি বিধান রয়েছে। কুকুরছানা হত্যাকারী নিশি বেগমের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মামলা করারও সিদ্ধান্ত নিতে পারি।

 

 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মা কুকুরটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

ক্যাটাগরির থেকে আরও

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ
জাতীয়

হাসনাত-সাদিকসহ যারা পেলেন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
জাতীয়

চট্টগ্রামে ৪টিসহ আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল
আমিরাত সংবাদ

৫৪ তম ঈদ আল ইতিহাদের গাড়ি বিজয়ী বাংলাদেশী প্রবাসী সজল

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে
কমিউনিটি সংবাদ

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

Next Post
৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ই অ্যান্ড (e&) ঘোষণা করেছে ৫৪ গিগাবাইট ফ্রি ডাটা

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

প্রবাসীরা দেশে এসে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

১,৪০০-র বেশি নাগরিকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনল আমিরাত

আমিরাতের ভিসা চালুর জন্য যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In