গতকাল ২২সেপ্টেম্বর সোমবার রাত ১০ ঘটিকায় সেবামূলক আন্তর্জাতিক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ দুবাই আল আবীর শাখার উদ্যোগে ১৫০০ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে “জশনে ঈদে মিলাদ ” মাহফিল সংগঠনের সভাপতি জনাব আলাউদ্দিন চৌধুরী মির্জার সভাপতিত্বে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আল আবীর শাখার সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুল করিম রুকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মাওলানা আবুল কাশেম আল কাদেরী (ম.জি.আ). মাওলানা হাফেজ নিজাম উদ্দিনের কুরাআন তিলাওয়াত এবং মাওলানা আব্দুল আজীজের না’তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুল হক সাহেব।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মুহাম্মাদ জহির উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন ড্রাগন মার্টস্থ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মাদ তৌহিদুল ইসলাম চৌধুরী, গাউছিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার সাধারণ সম্পাদক জনাব এ এম এম মারুফুল হক সাহেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ শারজা শাখার সহসভাপতি জনাব ইস্কান্দার আলম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক জনাব কাজী মাসূদ, ড্রাগন মার্ট এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব নাজিম উদ্দীন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিম, মাওলানা ফারুক আত্তারী, মাওলানা মুহিদুল ইসলাম, সালাহ উদ্দিন, সারোয়ার আলম, রহিম উদ্দিন চৌধুরী,ব্যবসায়ী নাজিম উদ্দীন,হাফেজ গিয়াস উদ্দিন, হাফেজ মুফিজ উদ্দিন, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন,মুস্তাফিজুর রহমান,জমিরউদ্দিন মুন্না,মাওলানা ইমরান উদ্দিন প্রমুখ
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- অন্ধকার যুগে আল্লাহ পাক তাঁর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে একটি অসভ্য বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্য এবং উন্নত জাতিতে পরিণত করেছিলেন। ঠিক একই ভাবে আজো এই অশান্ত পৃথিবীকে প্রিয় নবীর ভালোবাসা এবং যথাযথ আনুগত্যের মাধ্যমে শান্তি আর মুক্তির দিশা খুঁজে নিতে হবে।
প্রধান বক্তা বলেন- প্রিয় নবীর যথাযথ ভালোবাসাই একমাত্র মুক্তির সোপান।
বক্তারা প্রিয় নবীর উত্তম আদর্শ তথা উসওয়ায়ে হাসানার যথাযথ অনুসরণের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির প্রতি গুরুত্তারুপ করেন।
অনুষ্ঠানে আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এর সেবামূলক নানা সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
পরে মিলাদ- কিয়াম, মুনাজাত এবং তাবাররুখ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।









