সর্ব প্রকারের প্রশংসা মহামান্য আল্লাহর জন্য নিবেদিত।
যিনি আমাদের কল্যাণে তাঁর নেয়ামতসমূহ নিয়োজিত রেখেছেন, আমাদের হৃদয়ে আন্তরিকতা ও সম্প্রীতি স্থাপন করেছেন এবং ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের দেশটিকে শক্তিশালী করেছেন।
আমরা সাক্ষ্য দিচ্ছি—মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, আর মহানবী মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল।
হে ঈমানদারগণ!
তোমরা আল্লাহকে ভয় করো যতোটা ভয় করা উচিত এবং মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করোনা। “তোমরা সবাই আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা।”
সূরা আলে ইমরান: ১০২–১০৩
প্রিয় জাতি!
সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা, মর্যাদা ও অস্তিত্ব আমাদের ইতিহাসের স্বর্ণ অধ্যায়—আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক বিশাল নেয়ামত। এর শোকর আদায় করা আমাদের দায়িত্ব।
আল্লাহ বলেন: “তোমরা তোমাদের উপর আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো।”
সূরা আল আহযাব: ৯
এই দেশের স্থপতি, বিশ্বের বুকে এক শান্তিপূর্ণ আধুনিক রাষ্ট্রের রূপদানকারী মহান নেতা ছিলেন শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান (রহ.) — আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
তিনি জাতিকে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করে রেখে গেছেন।
আল্লাহ বলেন:
“তোমরা বিবাদে লিপ্ত হয়োনা—না হলে তোমরা সাহসহীন হয়ে পড়বে এবং শক্তি হারাবে।”
সূরা আল আনফাল: ৪৬
আরো বলেন:
“তোমরা তাকওয়া ও কল্যাণের পথে একে অপরকে সহযোগিতা করো।”
সূরা আল মায়েদাহ: ২
দেশ ও জাতির উন্নতি–সমৃদ্ধি কামনা করা—সবারই দায়িত্ব।
আল্লাহ বলেন: “আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, আরও উত্তম কল্যাণ দান করবেন।”
সূরা আল আনফাল: ৭০
শায়খ জায়েদ (রহ.) সহ অতীতের ও বর্তমানের শাসকগণ এ দেশের জন্য রহমত স্বরূপ। তাদের দেশপ্রেম ও দায়িত্ব পালন অনুকরণীয়।
রাসূল ﷺ বলেন:
“সৌভাগ্যবান সেই বান্দা—যার হাতে আল্লাহ কল্যাণের চাবি দান করেন এবং যাঁর মাধ্যমে মন্দের দরজা বন্ধ রাখেন।”
ইবনে মাজাহ: ২৩৮
আমিরাতি সন্তানদের মাঝে আল্লাহ যে মহব্বত স্থাপন করেছেন—তা মানুষের সাধ্য ছিল না।
আল্লাহ বলেন:
“আপনি যদি দুনিয়ার সবকিছু ব্যয় করতেন, তাদের অন্তরে ভালবাসা সৃষ্টি করতে পারতেন না; কিন্তু আল্লাহ তাঁদের হৃদয়ে ভালোবাসা দিয়েছেন।”
সূরা আল আনফাল: ৬৩
এই রাষ্ট্রের উন্নয়ন—সারা দুনিয়ার সামনে এক অনন্য মডেল:
• আধুনিক মসজিদ
• উন্নতমানের হাসপাতাল
• অসাধারণ যোগাযোগ ব্যবস্থা
• আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
• শান্তি ও নিরাপত্তার অনন্য পরিবেশ
আল্লাহ বলেন:
“তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা সত্যিকার অর্থে তাঁর ইবাদতকারী হও।”
সূরা আল বাকারা: ১৭২
বর্তমান সময়ের সম্মানিত শাসক শায়খ মুহাম্মদ বিন জায়েদ (হাফিযাহুল্লাহ)—তাঁর নেতৃত্বে আমিরাত দ্রুত এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাঁর জীবনে বরকত দান করুন।
রাসূল ﷺ বলেন:
“শ্রেষ্ঠ শাসকগোষ্ঠী তারা—যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে; তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে।”
সহিহ মুসলিম: ১৮৫৫
হে প্রিয় সন্তানেরা!
আল্লাহর শুকরিয়া আদায় করো। দেশ ও জাতির দায়িত্ব পালনে এগিয়ে চলো।
আল্লাহ বলেন: “তোমরা ওয়াদা পূর্ণ করবে—নিশ্চয়ই ওয়াদার ব্যাপারে প্রশ্ন করা হবে।”
সূরা আল ইসরা: ৩৪
হে আমিরাতের সন্তান!
ভ্রাতৃত্ব জাগ্রত করো, একে অপরের সাহায্যে এগিয়ে আসো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো।
রাসূল ﷺ বলেন: “ঈমানদাররা এক ইমারতের মত—এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে।”
বুখারি ৬০২৬, মুসলিম ২৫৮৫
আমিরাত একটি আমানত।
এ আমানত রক্ষা করা জরুরি। যারা নিহত হয়েছেন—আল্লাহ তাঁদের ক্ষমা করুন ও জান্নাত দান করুন।
আল্লাহ বলেন:
“মুমিনদের মধ্যে কেউ কেউ আছে যারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে।”
সূরা আল আহযাব: ২৩
শহীদদের রয়েছে আলো ও বিশাল প্রতিদান।
সূরা আল হাদীদ: ১৯
“শহীদরা জীবিত—তারা তাদের প্রভুর নিকট রিজিক প্রাপ্ত।”
সূরা আলে ইমরান: ১৬৯
দোয়া
ইয়া আল্লাহ! সংযুক্ত আরব আমিরাতকে কবুল করুন।
এ দেশকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি দিন।
সম্মানিত শাসকদের ক্ষমা করুন এবং বরকত দান করুন।
আমাদের মা–বাবাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
ইমামের নাম: এমকিউএম সাইফুল্লাহ মেহরুজ্জামান
খতিব
মসজিদ: শুজা বিন ওয়াহাব সরকারি জামে মসজিদ, শারজাহ, ইউএই









