বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
No Result
View All Result
আমিরাত সংবাদ
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য
  • মতামত
আমিরাত সংবাদ
প্রচ্ছদ আন্তর্জাতিক

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

নিউজডেস্কনিউজডেস্ক
নভেম্বর ১২, ২০২৫
0 0
A A
0
রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য
0
শেয়ার
5
ভিউস

সৌদি আরবের রিয়াদে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হারমনি ২’ উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে ‘বাংলাদেশ কালচার’ সেগমেন্ট। এতে প্রদর্শিত হবে বাংলাদেশের প্রাণবন্ত ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ‘বাংলাদেশ কালচার’ সেগমেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

উচ্চপর্যায়ের এই আয়োজনে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হবে, যা দর্শনার্থীদের বাংলাদেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির এক বর্ণিল ঝলক উপহার দেবে।

বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পী, তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের অংশগ্রহণে সাজানো হয়েছে এক বহুমাত্রিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও অভিনেত্রী দিঘি। তারা চার দিনব্যাপী আল-সুয়াইদি পার্কে আয়োজিত এ উৎসবে সংগীত পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় উদযাপন করবেন।

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

শিল্পীরা দেশীয় শিল্প ও নাট্যকলার নানা দিক তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন, যা বাংলাদেশের শিল্পসৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাবে।

গত বছর এই আয়োজনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি রক গায়ক নগর বাউল জেমস, ডিজে সোনিকা এবং জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, পুষি ও বিউটি খান। রিয়াদে জেমসের প্রথম পরিবেশনা ছিল সেই আসরের প্রধান আকর্ষণ।

‘গ্লোবাল হারমনি’ উদ্যোগের অধীনে ৪৯ দিনের এই আয়োজনে মোট ১৪টি দেশের সংস্কৃতি সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

এই কর্মসূচি সৌদি আরবের সংস্কৃতি ও সভ্যতার বৈচিত্র্যকে বিশ্বব্যাপী তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সংস্কৃতি ও বোঝাপড়া বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে, যা রিয়াদকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।

এরই ধারাবাহিকতায় সৌদি তথ্য মন্ত্রণালয় সম্প্রতি ‘গ্লোবাল হারমনি ২’–এর আরেকটি অধ্যায় হিসেবে ‘ইন্ডিয়ান কালচারাল উইক’ শেষ করেছে।

ওই আয়োজনে দুই লাখেরও বেশি দর্শনার্থী অংশ নেয়। সেখানে সৌদি আরব ও ভারতের গভীর ঐতিহাসিক সম্পর্ক প্রতিফলিত করে এমন শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা রিয়াদের ক্রমবর্ধমান সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হয়ে ওঠে।

সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অংশ হিসেবে ‘কোয়ালিটি অব লাইফ প্রোগ্রাম’-এর আওতায় আয়োজিত ভারতীয় সংস্কৃতি সপ্তাহে অংশ নিয়েছিলেন ১০০ জনেরও বেশি ভারতীয় শিল্পী, যারা নাট্য, শিল্প ও ঐতিহ্যবিষয়ক পরিবেশনা উপস্থাপন করেন।

ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প, হস্তশিল্প, খাবার ও রীতিনীতি প্রদর্শন করে এমন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়নও ছিল, যা কূটনীতিক, সংস্কৃতিকর্মী এবং বিপুলসংখ্যক নাগরিক, প্রবাসী ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।

সপ্তাহের সমাপ্তি ঘটে ভারতীয় দলগুলোর প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে, যেখানে দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল—যা সৌদি আরবের লালিত সংস্কৃতি বিনিময়ের চেতনার প্রতিফলন ঘটায়।

আরও পড়ুন

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

জরুরি সহায়তা চাওয়া নারী পুলিশের গুলিতে নিহত

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন প্রবাসী

ক্যাটাগরির থেকে আরও

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প
আন্তর্জাতিক

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা
আন্তর্জাতিক

কাসেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি
আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক
আন্তর্জাতিক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

Next Post
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সপ্তাহের জনপ্রিয় খবর

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

আরব আমিরাতের জুমা’র খোৎবা: শুভ লক্ষণ আমাকে অবাক করে দেয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

আমিরাত সংবাদ, সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আমিরাত সংবাদ’র কার্যক্রম। দেশ এবং আমিরাতের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমিরাত সংবাদে ।

 এডিটর-ইন-চিফঃ মুহাম্মাদ ইসমাইল
 বার্তা সম্পাদকঃ যোবায়ের হোসাইন রাকিব
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আমিরাত সংবাদ
 কর্পোরেট অফিস: মৌলভী ম্যানশন,রামপুর, শাহীন একাডেমি, ফেনী। 
+৯৭১ ৫৫ ২৫০ ৬০০৭
+৮৮০১৯১৮-৫৮৩৪৫৩
emiratessangbad@gmail.com
ismailmaliha@gmail.com
Facebook Youtube

Designed by Al-Mamun

No Result
View All Result
  • আমিরাত সংবাদ
    • দূতাবাস সংবাদ
    • কমিউনিটি সংবাদ
    • প্রবাসে সফল যারা
  • জাতীয়
    • দেশের খবর
    • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
    • তথ্য প্রযুক্তি
  • এক্সক্লসিভ
  • প্রতিবেদন
    • ধর্ম ও জীবন
  • অন্যান্য

© 2023 আমিরাত সংবাদ Designed by Al-Mamun

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In